Connect with us

নির্বাচিত

বাংলাদেশ আই হসপিটালের ২০ বছর পূর্তি উদযাপন

Published

on

বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট লিমিটেড প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করেছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চক্ষু সেবায় বাংলাদেশকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সম্পর্কে বিশদ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডা. নিয়াজ আবদুর রহমান। এছাড়া সকল ব্রাঞ্চের (১১টি ব্রাঞ্চ) ডাক্তার ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ আই হসপিটাল বিগত দুই দশকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ব্যাক-আপ ক্লিনিক ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের চক্ষু স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখে। প্রতিষ্ঠানটির দক্ষ চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীরা হাজারও রোগীর অন্ধকার জীবনকে আলোয় ফিরিয়ে এনেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুধু উন্নত চিকিৎসা নয়, গবেষণা কার্যক্রম, চক্ষু সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন এবং স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে বিনামূল্যে ছানি অপারেশন কর্মসূচি তাদের অন্যতম প্রধান সাফল্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আই হসপিটাল আগামী দিনগুলোতেও দেশের চক্ষু চিকিৎসা খাতে নেতৃত্ব দিয়ে যাবে এবং সবার জন্য দৃষ্টিশক্তি সুরক্ষায় কাজ করবে।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement