ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন

Share

বিএনপিপন্থী চিকিৎসকদের একমাত্র সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল ঘোষিত কমিটিতে অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি করে ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। এছাড়া ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে মনোনীত হয়েছেন যশোরের সন্তান ও দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ডেন্টাল সেবা কেন্দ্র ‘ডেন্টিস্ট পয়েন্টের’ পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন।

মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সন্তান ডা. ডা. আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে ডেন্টাল সার্জন পদে কর্মরত থাকার পাশাপাশি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।

এরআগে তিনি ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় রাজনীতি শুরু করেন। এ সময় কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ভিপি ও এজিএস নির্বাচিত হয়েছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর তিনি ড্যাবের সক্রিয় রাজনীতি শুরু করেন। তিনি ড্যাব ডেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি সংগঠনের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এ ছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক স্থান পেয়েছেন কমিটিতে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 October 2025

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV