ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ডা. শাকিলুর রহমান

Share

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। ড্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ শাকিলুর রহমান। তিনি একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, রাজনীতিবীদ ও সমাজকর্মী হিসাবে পরিচিত।

ছাত্ররাজনীতির মাধ্যমে হাতে খড়ি হওয়া ডা. শাকিল ছিলেন একসময় সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি সিলেট জেলা ড্যাবের দপ্তর সম্পাদক হওয়ার মাধ্যমে পেশাজীবি রাজনীতিতে পদার্পণ করেন। ডা. শাকিল নিজস্ব মেধা গুনে ২০১৯ সালের “ড্যাব” সিলেট জেলার কাউন্সিলে চিকিৎসকদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। নবগঠিত ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ার মাধ্যমে তাকে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ড্যাবের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার সাংগঠনিক দায়িত্ব প্রধান করা হলো।

ছাত্রজীবন থেকে প্রচন্ড মেধাবী ডা. শাকিল বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে যুক্তরাজ্যের “চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয়” থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ হিসাবে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন এবং বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন।

সিলেট মহানগরের স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আজিজুর রহমান ও রাবেয়া বেগমের বড় ছেলে ডা. শাকিলের পরিবারিক নিবাস কুলাউড়ার উপজেলার জয়চন্ডি ইউনিয়নে।

এছাড়াও ডা. শাকিলুর রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ও জেডআরএফ এর আজীবন সদস্য।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

29 October 2025

ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ডা. শাকিলুর রহমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV