নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

Share

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। ড্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মনোনিত হয়েছেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

সভাপতি ও মহাসচিব নির্বাচিত হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পাশাপাশি সংগঠনের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন।

পূর্ণাঙ্গ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ৪৫ জন সহ সভাপতি, একজন করে কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ৩১ জন যুগ্ম মহাসচিব রয়েছে। এ ছাড়া সাংগঠনিক-সহসাংগঠনিক, সম্পাদকীয় বিভিন্ন পদসহ সদস্য পদ মিলে সর্বমোট ২৭৬ জন চিকিৎসক স্থান পেয়েছেন কমিটিতে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

29 October 2025

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV