প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

নোভার্টিসের নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি

Share

নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি। সম্প্রতি নোভার্টিস এজি, সুইজারল্যান্ড এর কাছ থেকে নোভার্টিস বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ সম্পন্ন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড, যার ফলশ্রুতিতে এই পরিবর্তন। শেয়ার ক্রয়ের সকল নীতিমালা মেনে এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের যথাযথ অনুমোদনের মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে। সিংহভাগ মালিকানা পরিবর্তন হলেও কোম্পানীটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর শেয়ারহোল্ডিং অপরিবর্তিত আছে।

সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ নির্মাতা নোভার্টিস ও এর পূর্বসূরী কোম্পানীগুলো প্রায় ২৫০ বছরেরও অধিক সময়জুড়ে গবেষণা-নির্ভর উদ্ভাবনী ওষুধ বিশ্বব্যাপী বাজারজাত করে চলেছে। প্রতিষ্ঠানটি এদেশে ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে, যা বিশ্বব্যাপী সিবা-গেইগী ও স্যান্ডোজ এজি’র একীভূতকরণের পর ১৯৯৬ সালে পরিবর্তিত নামে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ করে। সম্প্রতি নোভার্টিস এজি বাংলাদেশে তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলে নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্য ও স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসে রেডিয়েন্ট।

নতুন নামে নেভিয়ান বাংলাদেশের রোগীদের জন্য নোভার্টিসের বিশ্বখ্যাত ওষুধগুলোর প্রাপ্যতা ইতোমধ্যেই নিশ্চিত করেছে। লাইসেন্সী হিসেবে নেভিয়ান একই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, একই উপাদানে এবং একই প্রক্রিয়ায় নোভার্টিসের ব্র্যান্ডগুলো উৎপাদন করবে – ফলে ওষুধের গুণগত মান নিশ্চিতভাবে অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য নেভিয়ান লাইফসায়েন্স কর্তৃক নোভার্টিসের সর্বাধুনিক ও যুগান্তকারী ওষুধগুলোর আমদানী ও সরবরাহ অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস্ জাহেদী বলেন “নোভার্টিসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেভিয়ান বদ্ধপরিকর। মানসম্মত ও জীবনরক্ষাকারী ওষুধ বাংলাদেশ ও বহির্বিশ্বের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের অক্সগীকার নতুন নামেও অপরিবর্তিত থাকবে”।

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডভিত্তিক আরেক বহুজাতিক ফার্মা কোম্পানী স্যান্ডোজ এজি’র আওতাধীন বিভিন্ন দেশে ওষুধ রপ্তানীর প্রক্রিয়ায় নেভিয়ানের ইইউ-জিএমপি সনদপ্রাপ্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইতোমধ্যেই যুক্ত হয়েছে। আগামীতে মার্কিন যুক্তরাষ্ট ও ইউরোপসহ উন্নত বিশ্বের দেশগুলোতে রপ্তানী সম্প্রসারণের লক্ষ্যে নেভিয়ান দ্রুত এগিয়ে যাচ্ছে। ওষুধের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 September 2025

নোভার্টিসের নতুন নাম নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV