তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

Share

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শৈশবের মানসিক আঘাত কীভাবে প্রাপ্তবয়স্ক জীবনে প্রভাব ফেলে, প্রাপ্তবয়স্কদের এডিএইচডি এবং মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক সম্পদ নিয়ে আলোচনা করা হয়।

গতকাল মঙ্গলবার ‘Mental Health, Wellness, Fitness & Young Adults’ শীর্ষক এ সেমিনারটি দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস ডিপার্টমেন্টের ৮৪১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘The Child Within: How Childhood Trauma Shapes Adult Mind’, ‘Living with Adult ADHD’ এবং ‘Anchor your Psychological Resources’—এই তিনটি বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন মনোবিজ্ঞানী আন্দালিব মাহবুব, শিশু ও কিশোর-কিশোরী মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা তুজ জোহরা জোতি এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনামিকা চৌধুরী।

সেমিনারে শৈশবের বিভিন্ন ধরনের মানসিক অভিজ্ঞতা ও আঘাত পরবর্তী জীবনে মানুষের চিন্তা, আচরণ ও মানসিক সুস্থতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচকরা আলোচনা করেন। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের এডিএইচডির বিভিন্ন দিক এবং এ অবস্থার সঙ্গে সুস্থভাবে জীবনযাপনের বিষয়েও দিকনির্দেশনা দেন আলোচকরা। আলোচনায় মানসিক সুস্থতা বজায় রাখতে ব্যক্তির নিজস্ব মনস্তাত্ত্বিক সম্পদ বা Psychological Resources কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

03 September 2026

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV