প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

Share

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুদিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং কোনোভাবেই রোগীর ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) ছবি তোলা যাবে না।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।

এছাড়া কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় দীর্ঘদিনের অভিযোগ। এতে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং হাসপাতালের কর্মপরিবেশ ব্যাহত হয়। এ ছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখানোর অভিযোগও রয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এই নতুন নির্দেশনা জারি করা হলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 September 2025

ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV