বাংলাদেশে আইভিএফ চিকিৎসায় আসছে জেনেটিক স্ক্রিনিং প্রযুক্তি

Share

বাংলাদেশে প্রথমবারের মতো আইভিএফ চিকিৎসায় (টেস্ট টিউব বেবি) উন্নত জেনেটিক স্ক্রিনিং ও এমব্রায়ো বায়োপসি প্রযুক্তি চালু হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রযুক্তি চালু হলে আইভিএফ চিকিৎসার সফলতার হার বাড়বে এবং মিসক্যারেজ ও ইমপ্ল্যান্টেশন ব্যর্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আজ (মঙ্গলবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘অ্যাডভান্সমেন্টস ইন রিপ্রোডাক্টিভ টেকনোলজিস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে প্রজনন চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও প্রযুক্তি নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।

সেমিনারে চিকিৎসকরা জানান, বাংলাদেশে আইভিএফ কেন্দ্রগুলোর বেশিরভাগেই এখনও উন্নত জেনেটিক স্ক্রিনিং বা এমব্রায়ো বায়োপসি প্রযুক্তি নেই। অথচ এসব প্রযুক্তি প্রয়োগ করলে ভ্রূণের ক্রোমোজোমজনিত ত্রুটি আগেই শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে গর্ভপাত বা ইমপ্ল্যান্টেশন ব্যর্থ হওয়ার ঝুঁকি কমবে এবং একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বাড়বে।

সেমিনারে জানানো হয়, প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং (পিজিটি) ও এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি টেস্ট (ইআরএ) বিশেষত তাদের জন্য কার্যকর যারা একাধিকবার আইভিএফে ব্যর্থ হয়েছেন। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং প্রযুক্তির মাধ্যমে ভ্রূণের অস্বাভাবিকতা শনাক্ত করা যাবে আরও নির্ভুলভাবে। পাশাপাশি চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে আনার দিকেও নজর দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ এই সুবিধা নিতে পারেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তি উন্নত হলেও রোগীর শারীরিক অবস্থা, বয়স ও ভ্রূণের গুণমানের মতো বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। কারণ কেবল প্রযুক্তি নয়, বাস্তব পরিস্থিতিই নির্ধারণ করবে সফলতার হার। একইসঙ্গে এসব চিকিৎসায় নৈতিকতা, আইনগত কাঠামো ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে।

সেমিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইভিএফ ইউনিটের বিভাগীয় প্রধান ডা. ফ্লোরিডা রহমান বলেন, “যাদের ভালো মানের ভ্রূণ থাকা সত্ত্বেও আইভিএফ ব্যর্থ হচ্ছে, তাদের জন্য এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি এসে (ইআরএ) এবং প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং (পিজিটি) অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই প্রযুক্তিগুলো এখন ধীরে ধীরে চালু হচ্ছে, যা রোগীদের জন্য আশার খবর।”

লুমিনা আইভিএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এমব্রায়োলজিস্ট মাশরুদ হোসেন জানান, প্রতিষ্ঠানটি শিগগিরই বাংলাদেশে এমব্রায়ো বায়োপসি ও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং প্রযুক্তি চালু করতে যাচ্ছে। তার ভাষায়, “আমাদের লক্ষ্য হলো কোনো ধরনের জেনেটিক ত্রুটি নিয়ে আইভিএফ বেবি জন্ম না নেওয়া। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ভ্রূণের ক্রোমোজোমাল অ্যানোমেলি স্ক্রিনিং নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, বর্তমানে ভারতে এ প্রযুক্তির খরচ প্রায় ২৫ হাজার রুপি হলেও বাংলাদেশে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে এই সেবা দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে এ খরচ ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ভারতের জিভা ফার্টিলিটির ডিরেক্টর সন্দীপ শর্মা তার আলোচনায় জানান, এমব্রায়ো বায়োপসি ও জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে ভ্রূণের ক্রোমোজোমাল অ্যানোমেলি বা জন্মগত ত্রুটি শনাক্ত করা সম্ভব। এতে সুস্থ ভ্রূণ নির্বাচন করে ট্রান্সফার করা গেলে মিসক্যারেজ ও ইমপ্ল্যান্টেশন ব্যর্থতা অনেকাংশে কমে আসবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতে এই পরীক্ষার খরচ প্রায় ২৫ হাজার রুপি হলেও বাংলাদেশে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে এই সেবা চালু করা সম্ভব হবে। ভবিষ্যতে খরচ আরও কমিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে আনার লক্ষ্য রয়েছে।

সেমিনারে ক্যান্সার রোগীদের প্রজনন ক্ষমতা সংরক্ষণ বিষয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞরা জানান, কেমোথেরাপি বা রেডিয়েশনের আগে শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ হিমায়িত করে রাখা হলে রোগীরা সুস্থ হওয়ার পর সন্তান ধারণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বন্ধ্যাত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. শাকিলা ইশরাত, ব্রিগেডিয়ার (অব.) প্রফেসর ডা. আঞ্জুমান আরা বেগম, মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. লিজা চৌধুরী প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

24 September 2025

বাংলাদেশে আইভিএফ চিকিৎসায় আসছে জেনেটিক স্ক্রিনিং প্রযুক্তি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV