প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এভিডেন্স বেইজড মেডিসিনে ১৭০ শিক্ষক-চিকিৎসককে প্রশিক্ষণ দিলো বিএমইউ

Share
Share

চিকিৎসা ব্যয় কমানো থেকে শুরু করে রোগীর মৃত্যুহার হ্রাস–এমন বহুমুখী সুফল আনতে পারে এভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণ ভিত্তিক চিকিৎসা বিদ্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এ পর্যন্ত ৩৪টি বিভাগের মোট ১৭০ জন শিক্ষক ও চিকিৎসককে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণ মেডিকেল ও ক্লিনিক্যাল অডিট এবং বৈজ্ঞানিক চিকিৎসা চর্চায় বড় ভূমিকা রাখবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে ৮টি বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রমাণ ভিত্তিক চিকিৎসা বিদ্যা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, এভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি রোগীর মৃত্যুহার হ্রাসে ভূমিকা রাখবে। একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশন ও পরীক্ষা-নিরীক্ষায় অযথা তারতম্যও কমে আসবে। এটি চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই কর্মশালা শিক্ষক ও চিকিৎসকদের নিজেকে দক্ষ করে তোলার সুযোগ এনে দিয়েছে। সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে এভিডেন্স বেইজড মেডিসিন স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেবে।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার ডা. মারিয়া মাহতাব বলেন, এভিডেন্স বেইজড মেডিসিন প্রশিক্ষণ কর্মশালা দেশের সব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে দিতে হবে। এটি জাতীয় কর্মসূচীতে পরিণত করা জরুরি।

দিনব্যাপী এই কর্মশালায় রিউমাটোলজি, হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্স প্ল্যান্ট সার্জারি, শিশু কার্ডিওলজি, ভাইরোলজি, ফরেনসিক মেডিসিন, কনজারভেটিভ ডেন্টিস্ট অ্যান্ড এন্ডোডনটিক্স, গাইনীকোলজিক্যাল অনকোলজি, অবসটেট্রিকস অ্যান্ড গাইনীকোলজি এবং রিপ্রোডাকটিভ এন্ডোকাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের মোট ২৯ জন শিক্ষক-চিকিৎসক অংশ নেন। এছাড়া অংশ নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মীর রাশেখ আলম অভি ও ডা. মারিয়া মাহতাব।

প্রশিক্ষণটির ধারাবাহিকতা বজায় রাখলে চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৩ সেপ্টেম্বর ২০২৫

এভিডেন্স বেইজড মেডিসিনে ১৭০ শিক্ষক-চিকিৎসককে প্রশিক্ষণ দিলো বিএমইউ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV