নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

স্যামসন চৌধুরীর জন্মশতবর্ষ : স্বাস্থ্যসেবায় স্কয়ার গ্রুপের নতুন উদ্যোগ

Share

চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে একটি নতুন মোবাইল স্বাস্থ্যসেবা ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ চালু করার উদ্যোগ নিচ্ছে স্কয়ার গ্রুপ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

স্যামসন এইচ. চৌধুরীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করবেন তাঁর সন্তানরা, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী।

উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ।

স্যামসন এইচ. চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তাঁর এই স্বপ্নের ধারাবাহিকতায় উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’–যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এই উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।

এতে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

24 September 2025

স্যামসন চৌধুরীর জন্মশতবর্ষ : স্বাস্থ্যসেবায় স্কয়ার গ্রুপের নতুন উদ্যোগ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV