যৌন স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

Share

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে হবে। আমরা অনেকে বলি, এটা ন্যাচারালি সবাই জেনে যায় বা সবকিছু অটোমেটিকভাবে হয়ে যায়, আলাদাভাবে শেখার আর কোনো প্রয়োজন হয় না। কিন্তু বাস্তবতা হলো, কিছু বিষয় প্রাকৃতিকভাবেই যেমন ঘটে, তেমনি কিছু বিষয় জেনেও নিতে হয়। যৌনতা বিষয়ে কিছু কৌশল বা কিছু প্রজ্ঞার বিষয় থাকে। এগুলো স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর করে।

আমাদের থেকে এসব বিষয়ে অনেক বেশি খোলামেলা অবস্থানে পাশ্চাত্যের দেশগুলো। কিন্তু সেখানকার যে চিত্র আমরা দেখি, তা অবশ্যই হতাশার। আমরা ধরে নিতে পারি, তারা এ বিষয়গুলো আমাদের মতো দেশগুলো থেকে তারা ভালো জানেন। কিন্তু তাদের সবকিছু জানা যৌনজীবন, তাদের পারিবারিক জীবনকে শান্তি দেয়নি, অথচ নিয়ন্ত্রিত যৌনজীবন উপভোগ করলে তারাও পারিবারিকভাবে সুখ-শান্তি পেতেন। তাই এসব বিষয়ে তাদেরকে আমাদের থেকে অভিজ্ঞ মনে করে অনুসরণ করতে গেলে আমাদের বিপদের সমূহ সম্ভাবনা আছে।

‘সেক্স এডুকেশন’ বইটি লেখার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা হয়েছে। এ বই থেকে সহজ-সরল ভাষায় বেশ কিছু বিষয় জানার সুযোগ হবে এবং এর মাধ্যমে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী উপকৃত হবেন। এ বইটি লেখার ক্ষেত্রে ধর্মীয় সীমানার দিকেও দৃষ্টি রাখা হয়েছে। ডা. নুসরাত জাহান দৃষ্টি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে, বিষয়গুলো তুলে ধরেছেন।

আমাদের অসচেতনতা খুব সহজ কিছু বিষয়কেও জটিল করে তুলতে পারে। তার আগেই আমাদের দাম্পত্য জীবন আরও সুন্দর, সুখময় করার জন্য কিছু বিষয় জানতে হবে। এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হওয়া দূরত্ব বা প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক রক্ষা করবে। সে ধরনের একটি সেবামূলক মনোভাব নিয়েই বইটি লেখা। আমরা আশাবাদী, এ বইটির মাধ্যমে অজানা বিষয়গুলো বা জেনে নেওয়ার মতো অনেক বিষয় পাঠকরা পাবেন।

বইটি পাবেন বাংলাদেশে পরিচিত প্রায় সকল অনলাইন বুকশপগুলোতে। সরাসরি পেতে ‘কুষ্টিয়া প্রকাশন’ এর ফেসবুক পেজে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

28 September 2024

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই 'সেক্স এডুকেশন'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV