নির্বাচিতমানসিক স্বাস্থ্যস্বাস্থ্য সংবাদ

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত : ফারুকী

Share

পিলখানা ট্র্যাজেডি নিয়ে নির্মিত ডকুমেন্টারি দেখে বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ভবিষ্যতে যে-ই সরকারপ্রধান হোন না কেন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি।

এতে তিনি লিখেছেন, ‘পিলখানা : থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সঙ্গে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কী হতে পারে আমার জানা নাই।

তিনি লেখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিল ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে?

ফারুকী লেখেন, এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

এর আগে, সোমবার (০১ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নামের প্রমাণ্যচিত্র প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।

প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে অনেক প্রামাণ্যচিত্র। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ প্রামাণ্যচিত্রটি আজ মুক্তি পেল।

এতে বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু হয় ১৬ বছরের পরাধীনতা।

এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, যেখান থেকে উত্থান ঘটে ফ্যাসিবাদের, যেখান থেকে শুরু পরাধীনতার ১৬ বছরের।

এতে বলা হয়, ফ্যাসিবাদী দুঃশাসন ও জুলাই অভ‍্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টি সিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ ফিল্মটি প্রকাশ হলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

02 September 2025

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত : ফারুকী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV