জেনে রাখুন, সুস্থ থাকুননারী স্বাস্থ্য

অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তপাত হলেই কি মিসকারেজ?

Share
Share

একটি সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখানোর চেষ্টা কোন মায়ের না থাকে? তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নারী মনে উদ্বেগ ও ভীতি কাজ করে। গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় কিনা?

গর্ভাবস্থায় অনেক সময় রক্তপাত হয়। তবে সব রক্তপাত মিসকারেজের লক্ষণ নয়। কিছু ক্ষেত্রে রক্তপাত হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

অ্যাবরশন হয়ে গেলে ভ্রূণ বা গর্ভস্থ শিশুকে বাঁচানো যায় না। তবে থ্রেটেন্ড অ্যাবরশনের ( threatened abortion) ক্ষেত্রে সম্পূর্ণ গর্ভকাল পেরিয়ে একটি সুস্থ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। ৫০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবরশনের পরেও সুস্থ সন্তানের জন্ম হয়।

রক্তক্ষরণ হলেই আতঙ্কিত হওয়া যাবে না। পূর্ণ বিশ্রাম নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। বিশেষ করে বিপদচিহ্ন দেখা দিলে জরুরিভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

গর্ভধারণের প্রথম ১২ বা ১৫ দিনের মধ্যে হালকা রক্তপাত হতে পারে প্রকৃতপক্ষে, ইমপ্লান্টেশনের কারণে হয়, যখন নিষিক্ত ভ্রূণ জরায়ুতে প্রবেশ করে তখন হালকা এই রক্তপাত কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন স্থায়ী হতে পারে।

অন্তঃসত্ত্বা নারী জরায়ুর সংকোচনও অনুভব করতে পারেন। মনে হতে পারে, তলপেট কামড়ে ধরেছে। তা ছাড়া কোমরে ব্যথা বা অস্বস্তি হতে পারে। এসব উপসর্গ থাকতে পারে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত।

অধিকাংশ ক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবরশনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু ক্ষেত্রে দায়ী হতে পারে এসব কারণ—মায়ের ডায়াবেটিস বা হরমোনের তারতম্য, মায়ের জরায়ুর টিউমার, জরায়ু বা জরায়ুমুখের গঠনগত ত্রুটি, অল্প কিছু ক্ষেত্রে মায়ের অতিরিক্ত ওজন, বেশি বয়সে গর্ভধারণ, কোনো মারাত্মক শারীরিক আঘাত, জরায়ুমুখের পলিপ, ভ্রূণের ক্ষতি করতে সক্ষম এমন কোনো জীবাণুর সংক্রমণ, গর্ভফুলের অস্বাভাবিকতা, ধূমপান বা ক্ষতিকর রাসায়নিকের প্রভাবকে দায়ী মনে করা হয়।

বিভিন্ন কারণে অন্তঃসত্ত্বা নারী রক্তপাত হতে পারে যেকোনো সময়। এতে আতঙ্কিত না হয়ে চিকিৎসকেরপরামর্শ মত চলতে হবে।

লেখক: উপপরিচালক
২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

27 September 2025

অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তপাত হলেই কি মিসকারেজ?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV