প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বিনামূল্যে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই প্রদান শুরু

Share

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই (Primary PCI) প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আধুনিক চিকিৎসার জন্য রিংও সরকারি অনুদানে দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘণ্টার মধ্যে রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হওয়া রক্তনালীর অবরোধ মুক্ত করে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এই চিকিৎসা সম্পন্ন হয়, যা হার্টের রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে।

এই সেবা শুধু হার্ট রোগীদের জন্য নয়, বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় এটি একটি বড় ও যুগান্তকারী পরিবর্তন। অন্য যে কোনো সুপার স্পেশালিটি সম্পর্কে বলা না গেলেও, কার্ডিওলজির ক্ষেত্রে দেশের চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে তুলনীয় এবং অনেক ক্ষেত্রে উন্নত।

এখন থেকে দেশের যে কোনো হার্ট অ্যাটাক রোগী ১২ ঘণ্টার মধ্যে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসতে পারলেই বিনামূল্যে প্রাইমারি পিসিআই সেবা পাবে। কিছু ক্ষেত্রে এটি ২৪ ঘণ্টার মধ্যে করাও সম্ভব। এতে রোগীদের জীবন রক্ষা এবং দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই যুগোপযোগী উদ্যোগ সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে, যেন অনেক মানুষ আধুনিক এই চিকিৎসার সুযোগ নিতে পারেন এবং জীবনের ঝুঁকি থেকে রক্ষা পান। প্রাইভেট খাতে যেখানে এই চিকিৎসার খরচ ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে, সেখানে সরকারি এই উদ্যোগ মানুষের জন্য সত্যিই এক বিশাল রিলিফ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

27 September 2025

বিনামূল্যে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই প্রদান শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV