নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

Share

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেছেন, রোগীদের সেবার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে নার্সদের, তাদের রোগীদের মন জয় করতে হবে। একজন যোগ্য ও গুণগত নার্স সারা বিশ্বের সম্পদ।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে “সেবার মানোন্নয়ন, রোগীর যত্ন ও হাসপাতাল শিষ্টাচার” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশ নেন ২৮ জন সিনিয়র স্টাফ নার্স।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নার্সদের উদ্দেশে বলেন, “রোগীদের সেবার সঙ্গে যারা সরাসরি জড়িত, বিশেষ করে নার্সরা, তাদের রোগীদের মন জয় করতেই হবে। হাসপাতাল কেবল চিকিৎসার জায়গা নয়, এটি মানুষের আশ্রয় ও আশার স্থান। যখন কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসে, তখন সে শুধু ওষুধ নয়, মনোবলও খোঁজে। একজন নার্সের আচরণ, মুখের কথা, হাসি—সবকিছুই রোগীর মানসিক স্বস্তিতে বড় ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “হাসপাতালের নার্সিং ডেস্ক এমন একটি স্থান, যেখানে রোগী বা তাদের স্বজনরা যেকোনো প্রশ্ন করতে পারেন। সেখানে কখনোই নেতিবাচক প্রতিক্রিয়া দেখানো যাবে না। কেউ হয়তো আতঙ্কে বা কষ্টে কথা বলবে, কিন্তু নার্সদের উচিত ধৈর্য ধরে শোনা এবং সহমর্মিতার সঙ্গে উত্তর দেওয়া।”

নার্সদের পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “রোগীর অসন্তুষ্টি দূর করার মূল দায়িত্ব নার্সদের। একজন যোগ্য ও গুণগত নার্স কেবল হাসপাতালের নয়, বরং সারা বিশ্বের সম্পদ। বাংলাদেশের নার্সদের বড় স্বপ্ন দেখতে হবে—তারা চাইলে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করতে পারেন। নিজেদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে বিদেশে ‘বাংলাদেশি নার্স’ শুনলেই আর সাক্ষাৎকার দিতে না হয়, বরং সম্মান ও আস্থায় সুযোগ মেলে।”

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মাসুদ রানা বলেন, “বিএমইউ প্রশাসন শুরু থেকেই সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এর আগে বহির্বিভাগের ১২০ জন সহায়ক কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন নার্সদের প্রশিক্ষণ কর্মশালা চলছে, যা আগামীকালও অব্যাহত থাকবে। ভবিষ্যতে হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে ধীরে ধীরে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।”

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো. মাসুদ রানা। এছাড়া বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ বক্তারা নার্সদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 November 2025

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV