জেনে রাখুন, সুস্থ থাকুননারী স্বাস্থ্য

জরায়ু ক্যান্সার: লক্ষণ, কারণ এবং চিকিৎসা

Share
Share

জরায়ু ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার একটি নীরব অথচ ভয়ংকর রোগ, যা নারীর প্রজনন ব্যবস্থাকে মারাত্মক প্রভাবিত করে। এর প্রভাব গভীর হতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু হলে এটি থেকে নিরাপদে থাকা সম্ভব।

জরায়ু ক্যান্সারের জটিলতা:
জরায়ু ক্যান্সার যদি যথাসময়ে শনাক্ত ও চিকিৎসা করা না হয়, তাহলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যা একজন নারীর স্বাস্থ্য এবং সুস্থতার ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। যেমন ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা মূত্রাশয়ের মতো অঙ্গগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এতে এ রোগের চিকিৎসা আরও দুরূহ হয়ে উঠতে পারে। অন্ত্র এবং মূত্রাশয়ের কর্মহীনতা প্রস্রাব এবং মলত্যাগে জটিলতা সৃষ্টি করতে পারে। ব্যথা এবং অস্বস্তি, যা একজন নারীর স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত করতে পারে। মেটাস্টেসিস-লিভার এবং ফুসফুসের মতো দূরবর্তী অঙ্গগুলোতে ছড়িয়ে পড়লে জীবনের ঝুঁকি হতে পারে।

কেন হয়?
এন্ডোমেট্রিয়াম কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে জরায়ু ক্যান্সার হয়।

ঝুঁকিতে কারা:
বয়স ৬০ বা তদূর্ধ্ব বয়সের নারীদের হয়, যাদের মেনোপজ হয়ে গেছে। রিপ্রোডাকটিভ বয়সে পলিস্পিটিক ওভারিয়ান সিনড্রোম রোগে ভুগলে। অনিয়মিত মাসিক হলে। ৪০ বছর বয়সের পর জোরালো মাসিক প্রবাহ হলে। বন্ধ্যত্ব থাকলে। ডিএমআই এইচটিএস থাকলে। অতিরিক্ত ওজন থাকলে। ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে। এস্ট্রোজেন হরমোন থেরাপি নিলে। ব্রেস্ট ক্যান্সারের জন্য ট্যামোজেফিন সেবন করলে। আগে কোনো ক্যান্সারের জন্য আরটি নিলে। কম বয়সে মাসিক শুরু হলে ও দেরিতে মেনোপজ হলে।

উপসর্গ:
মেনোপজের পর ভেজাইনাল ব্লেডিং হলে। দুর্গন্ধযুক্ত স্রাবগেলে (মেনোপজের পর)। নিচের পেটে ব্যথা থাকলে।

প্রকারভেদ:
হিস্টোপেথোলজিক্যাল প্রকারভেদ—টাইপ ১: এন্ডোমেট্রয়েড অ্যাডেনোকার্সিনোমা তুলনামূলকভাবে কম ছডায়। টাইপ ২: নন-এন্ডোমেট্রয়েড অ্যাডেনোকার্সিনোমা দ্রুত ছড়ায়।

আণবিক প্রকারভেদ—১. POLE রূপান্তরিত। (৭-৯%)। ২. d MMR ১৫-২০%। ৩. P53 রূপান্তর (২৫-৩০%) ৪. অনির্দিষ্ট- (এনএসএমএফ) (৫০-৫৫%)।

ফিগো স্টেজিং—স্টেজ-১: ক্যান্সার জরায়ুর মধ্যে সীমাবদ্ধ। স্টেজ-২: ক্যান্সার সসারভিক্সে ছড়ায়। স্টেজ-৩: ক্যান্সার ডিম্বাশয় ও ভেজাইনাতে ছড়ায়। স্টেজ-৪: মূত্রথলি ও Recturn-এ ছড়ায়।

পরীক্ষা:
১. টিভিএস, ২. এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং, ৩ ফ্র্যাকশনাল কিউরেটেজ, ৪. হিস্টেরোস্কোপি, ৫. পেলভিকের এমআরআই ও ৬. ডাব্লিউ/এ সিটি স্ক্যান।

চিকিৎসা:
১. হিস্টেরেক্টমি প্রাথমিক পর্যায় (সরল, র‌্যাডিকাল), ২. কেমোথেরাপি, ৩. রেডিওথেরাপি, ৪. হরমোন থেরাপি, ৫. Fmnero থেরাপি ও ৬. লক্ষ্যযুক্ত থেরাপি।

ডা. পবিনা আফরোজ পারভীন
স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যান্সার ও ল্যাপারোস্কোপিক সার্জন
কনসালট্যান্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

১৬ সেপ্টেম্বর ২০২৫

জরায়ু ক্যান্সার: লক্ষণ, কারণ এবং চিকিৎসা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV