মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Share

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের জন্য এক বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি পরিচালিত হয় গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডা. হাসনা হোসেন আখীর তত্ত্বাবধানে।

সোমবার (১১ মে ২০২৬) মিরপুর-১৪ এর মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে নারী স্বাস্থ্য ও বন্ধ্যাত্ব সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্পে যেসব সমস্যার জন্য পরামর্শ দেওয়া হয় তার মধ্যে ছিল— অনিয়মিত পিরিয়ড, লো বা হাই AMH, ডিম বড় না হওয়া, টিউব ব্লকেজ, পিসিওএস ও পিসিওডি, IUI ও IVF-এ ব্যর্থতা, এন্ডোমেট্রিওসিস, স্পার্মের সমস্যা ও অ্যাজোস্পার্মিয়াসহ নারী স্বাস্থ্য ও বন্ধ্যাত্ববিষয়ক বিভিন্ন জটিলতা।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে বন্ধ্যাত্ব ও নারীস্বাস্থ্য সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে সচেতনতা তৈরি এবং রোগীদের প্রাথমিক চিকিৎসা ও সঠিক পরামর্শ দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ইকবাল মাসুদ খান, মার্কস গ্রুপের ডিরেক্টর ডা. আব্দুল মল্লিক এবং জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ওমর ফারুকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

12 May 2026

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV