প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ধূমপান–দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সিওপিডি মহামারি ঠেকানো অসম্ভব : বিএমইউ ভিসি

Share

বাংলাদেশে সিওপিডি দ্রুত বাড়ছে এবং ধূমপান, বায়ুদূষণ ও ইনডোর স্মোক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ রোগ আগামী বছরগুলোতে মহামারির আকার নিতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি বলেছেন, সিওপিডিকে রাষ্ট্রীয় অগ্রাধিকার না দিলে শনাক্তকরণ থেকে চিকিৎসা— সব ক্ষেত্রেই পিছিয়ে পড়বে দেশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র‌্যালি শেষে গোলটেবিল আলোচনায় তিনি এই আশঙ্কার কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহিনুল আলম বলেন, সিওপিডি এখন বাংলাদেশের গভীর জনস্বাস্থ্য সংকট। ধূমপান, বায়ুদূষণ, ইনডোর স্মোক— এই তিনটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে সিওপিডির গতি থামবে না।

তিনি জানান, দেশে রোগ শনাক্তকরণে দেরি, কমিউনিটি স্ক্রিনিংয়ের অভাব এবং আধুনিক চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা সমস্যাকে আরও জটিল করছে।

তিনি আরও বলেন, সিওপিডি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে স্পষ্ট অগ্রাধিকার দরকার। গবেষণা তখনই অর্থবহ, যখন তা জনগণের কাজে লাগে। অনেক সময় অল্প ব্যয়ের গবেষণার ফলাফলই মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে।

বিএমইউ আগামীতে রেসিডেন্সি ট্রেনিং, পালমোনারি রিহ্যাবিলিটেশন কেন্দ্র এবং জাতীয় ডিজিজ রেজিস্ট্রি তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে বলেও ঘোষণা দেন তিনি।

গোলটেবিল আলোচনায় চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, সিওপিডি প্রতিরোধে কাজ করার ক্ষেত্র এখনও বিশাল। সমন্বিত উদ্যোগ নিলে দেশের সিওপিডি বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ধূমপান পরিত্যাগ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং গ্রামে চুলার ধোঁয়া কমানোর ব্যবস্থা ছাড়া সিওপিডি মোকাবিলা কঠিন। রোগীরা যাতে গাইডলাইনভিত্তিক চিকিৎসা পান— সেই নিশ্চয়তা এখনই জরুরি।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, সিওপিডি প্রতিরোধে জনগণকে সচেতন করা এবং পরিবেশ দূষণ রোধ করা জরুরি। গবেষণা কার্যক্রম ধীরে ধীরে আরও বিস্তৃত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

রেসপিরেটরি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ বলেন, সিওপিডি প্রতিরোধযোগ্য। যৌথ উদ্যোগ নিলে আমরা রোগের বোঝা অর্ধেকে নামিয়ে আনতে পারব।

তিনি জানান, আজকের আলোচনার সুপারিশগুলো আগামী বছরের বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনায় যুক্ত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ। সঞ্চালনা করেন ডা. মানাল মিজানুর রহমান। কোরআন তেলাওয়াত করেন ডা. কবিরুল ইসলাম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

26 November 2025

ধূমপান–দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সিওপিডি মহামারি ঠেকানো অসম্ভব : বিএমইউ ভিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV