Connect with us

নির্বাচিত

আন্তর্জাতিক রেডিওলজি দিবস: ক্যানসার চিকিৎসায় রেডিওলজির অনন্য অবদান

Published

on

প্রতি বছর ৮ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক রেডিওলজি দিবস (International Day of Radiology)। এক্স-রে আবিষ্কারের দিনটিকে স্মরণ করে। ১৮৯৫ সালে উইলহেল্ম কনরাড রন্টগেন এক্স-রে আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি শাখায়, বিশেষ করে ক্যানসার ব্যবস্থাপনায়, রেডিওলজির ভূমিকা অপরিসীম।

ক্যানসার নির্ণয়ে রেডিওলজির ভূমিকা:

আধুনিক ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপ হলো সঠিক নির্ণয়। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, পেট-সিটি— এসব রেডিওলজিক ইমেজিং পদ্ধতির মাধ্যমে রোগের অবস্থান, বিস্তার, ও অঙ্গ-প্রতঙ্গের সম্পৃক্ততা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। এসব পরীক্ষাই অনকোলজিস্টদের সিদ্ধান্ত গ্রহণে গাইডলাইন হিসেবে কাজ করে।

রেডিওলজি ও ইন্টারভেনশনাল অনকোলজি:

ইমেজ-গাইডেড বায়োপসি কিংবা টিউমারে সরাসরি ওষুধ পৌঁছে দেওয়ার মতো ইন্টারভেনশনাল রেডিওলজি পদ্ধতি এখন অনেক রোগীর জন্য জীবনরক্ষাকারী সমাধান। এসব minimally invasive প্রযুক্তি সার্জারির বিকল্প বা সহায়ক হিসেবে কাজ করে।

Advertisement

রেডিয়েশন অনকোলজি:
ক্যানসার চিকিৎসার তিনটি মূল স্তম্ভ — সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন অনকোলজির লক্ষ্য হলো উচ্চ-শক্তির রশ্মি ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করা, কিন্তু আশেপাশের স্বাভাবিক টিস্যু সর্বোচ্চভাবে সংরক্ষণ করা। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে IMRT, VMAT, IGRT, SBRT, SRS, Tomotherapy ইত্যাদি উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ভুল, কার্যকর ও নিরাপদ রেডিয়েশন থেরাপি প্রদান সম্ভব হচ্ছে।এক্ষেত্রে সূক্ষ্মভাবে রেডিয়েশন দেওয়ার জন্য রেডিওলজির ভূমিকা অপরিসীম ।

মাল্টিডিসিপ্লিনারি টিম ও রেডিওলজির সমন্বয়:

রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজিস্টদের যৌথ আলোচনায় গঠিত টিউমার বোর্ড এখন আধুনিক ক্যানসার সেন্টারের অবিচ্ছেদ্য অংশ। একসঙ্গে কাজ করেই তারা প্রতিটি রোগীর জন্য Personalised চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।

ভবিষ্যতের দিগন্ত:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডিপ লার্নিং, ও রেডিওমিক্স প্রযুক্তি রেডিওলজিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এই উন্নত বিশ্লেষণ প্রযুক্তির মাধ্যমে।

এই আন্তর্জাতিক রেডিওলজি দিবসে আমাদের অঙ্গীকার হোক — সঠিক ইমেজিং, নির্ভুল চিকিৎসা ও মানবতার সেবায় প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা।

Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement