২৮ মে- বিশ্ব ব্লাড ক্যানসার দিবস

Share
May 28 - Blood cancer day. Horizontal poster with realistic blood image. Editable vector illustration in vivid red and white colors. Scientific, medical, leukemia awareness concept. Graphic design
Share

আজ ২৮ মে, বিশ্ব ব্লাড ক্যানসার দিবস। প্রতি ৩৫ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কারও না কারও ব্লাড ক্যান্সার ধরা পড়ছে।রক্ত ক্যান্সারের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই দিবসটি পালিত হয়। রক্তের ক্য্যন্সার সংক্রামক বা ছোঁয়াচে নয়। নয় কোন অভিশাপ।

রক্তের ক্যানসার হলো রক্ত কোষের ক্যানসার, বিশেষত শ্বেত রক্তকনিকার। রক্তকোষ তৈরী হয় অস্হিমজ্জায়; স্টেম সেলের মিউটেশন ও অন্যান্য জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিমাত্রায় ও অস্বাভাবিকভাবে এই রক্তকোষ বৃদ্ধি পেয়ে সেগুলো অপরিপক্ক ও কার্যক্ষমতাহীন হয়ে পড়ে।

সঠিক কারন এখনো অস্পষ্ট। নানা তেজস্ক্রিয়তার প্রভাব, রাসায়নিক বর্জ্য, ধূমপান, কৃত্রিম রং, কীটনাশক, ভাইরাস, ভেজাল খাবার, হেয়ার ডাই, কিছু বংশগত রোগকে দায়ী করা হয়।

ব্লাড ক্যান্সারের সাধারণ উপসর্গ হলো ঘন ঘন জ্বর, দীর্ঘদিনের জ্বর, দূর্বলতা, অবসাদ, ক্ষুধামন্দা, ওজন কমা, ফ্যাকাশে হওয়া, ত্বকে লাল লাল দাগ, দাতের মাড়িফোলা, মাড়ি বা অন্যান্য স্হান দিয়ে রক্তপাত, হাড়ে ব্যাথা, গ্রন্হি ফোলা, পেটে চাকা, ঘনঘন সংক্রমণ।

সাধারণত রক্তের ক্যান্সার তিন ধরনের: ১.লিউকেমিয়া ২. লিম্ফোমা ৩ মায়োলমা। লিউকেমিয়া হলে শ্বেত রক্তকনিকার ক্যান্সার, লিম্ফোমা লিম্ফোসাইটের ক্যান্সার। মায়োলমা প্লাজমা সেলের ক্যান্সার।

এছাড়াও লিউকেমিয়াকে দুইভাগে ভাগ করা হয়:
একিউট ও ক্রোনিক লিউকেমিয়া।
বোন ম্যারো এসপিরেশন এন্ড বাইওপসি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিকস টেস্টিং র মাধ্যমে ব্লাড ক্যান্সার নির্নয় করা হয়।

লিম্ফোমা ডায়াগনোসিসের জন্য লিম্ফনোড / টিস্যু বাইয়োপসি ও ইমিউনোহিস্টোকেমেস্টি টেস্টিং অত্যাবশ্যক।
ক্যান্সার নিয়ে নানা অবৈজ্ঞানিক এবং কাল্পনিক তথ্য প্রচলিত আছে। এতে করে লোকজন বিভ্রান্ত হচ্ছে।

প্রাথমিক অবস্হায় নির্ভূলভাবে রোগ নির্ণয করা গেলে অনেক রক্ত ক্যান্সারের রোগ সারানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
বর্তমানে আমাদের দেশেই এসব রক্তরোগের আধুনিক চিকিৎসা কেমোথেরাপী ও কিছু কিছুক্ষেত্রে রেডিওথেরাপী ব্যবস্হা চালু আছে। এমনকি রক্তরোগের সম্পুর্ন নিরাময়কারী চিকিৎসা অস্হিমজ্জা প্রতিস্হাপনও এখন আমাদের দেশে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে হচ্ছে। চিকিৎসার এই অগ্রগতি ক্যান্সারকে জয় করে বেঁচে থাকার হারকে অনেক বাড়িয়েছে।

ডা. মুজাহিদা রহমান
রক্তরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

28 May 2021

২৮ মে- বিশ্ব ব্লাড ক্যানসার দিবস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV