নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

নারীদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

সম্মেলনের উদ্বোধন উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কথা বলছেন অধ্যাপক সায়েবা আকতার
Share

২০৩০ সালের মধ্যে দেশের প্রান্তিক পর্যায় এবং বিশেষত নারীদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ঢাকায় দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের (বিআইসিসি) লিজান্ডারি হলে সম্মেলনটির উদ্বোধন উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস)-এর সভাপতি অধ্যাপক সায়েবা আকতার।

মিট দ্য প্রেসে জানানো হয়, এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য- প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, উন্নত চিকিৎসার সুযোগ তৈরি করা এবং এই রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী যৌথ প্রচেষ্টা গড়ে তোলা। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক একত্রিত হবেন বলেও জানানো হয়।

এর আগে ওজিএসবি হাসপাতালে গত ৯ ডিসেম্বর (সোমবার) থেকে ১১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত কনফারেন্স পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে দেশ-বিদেশের বিখ্যাত ফিস্টুলা সার্জনরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল বার্তায় ফিস্টুলা সার্জনদের অনুপ্রাণিত করেন এবং সম্মেলনের জন্য শুভকামনা জানান। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া, অনীহা বা তা প্রত্যাখ্যান করার প্রবণতা। এটি বিশেষ করে ২ থেকে...

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম বার্তা? রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের (আইডিএইচ) বর্তমান চিত্র বলছে এক...

Related Articles

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

12 December 2024

নারীদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV