প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ভর্তির সুযোগ দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি

Share

রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন উত্তীর্ণ হতে না পারা চিকিৎসকরা।

আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হয়েছেন এমন দাবি করে তারা এবার বিশেষ বিবেচনায় ভর্তি হতে চান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিএসএমএমইউর সিন্ডিকেট মিটিং চলছিল। এসময় তাদের ঘেরাও করেন বিএসএমএমইউতে কর্মরত এবং রেসিডেন্সি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক মেডিকেল অফিসাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ করেই কিছু লোক এসে উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন। তাদের দাবি, বিগত সরকারের সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেননি, অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে। এসময় তারা ভিসিসহ সিন্ডিকেট সদস্যদের আটকে রাখেন।

জানা যায়, এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় ফেল করা ১৩ চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে রুমের বাইরে হট্টগোল শুরু করেন।

চিকিৎসকদের একটি সূত্র নিশ্চিত করেছে, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই গ্রুপের ভেতরকার উত্তেজনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, দুপুরের দিকে ড্যাবের সাবেক আহ্বায়ক ও বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী এবং কর্মীরা ভিসি ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন। এরপর খবর পেয়ে সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসানের অনুসারীরা। এসময় তারা অবৈধভাবে ভর্তির সুযোগ না দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে অনুত্তীর্ণ হয়েও ভর্তি হতে চাওয়া চিকিৎসকরা পিছু হটেন।

এসব বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ২০০৩ সাল থেকে এবং ২০০৬ সাল থেকে বিএসএমএমইউতে কর্মরত রয়েছেন কিন্তু রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এমন একদল মেডিকেল অফিসার দুপুরের দিকে হঠাৎ করে এসে হৈচৈ শুরু করেন। তারা রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেননি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চান।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে সিন্ডিকেট সদস্যদের মিটিং রুমের বাইরে অবস্থান করছেন অবরুদ্ধকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসকরা। সিন্ডিকেট বৈঠক যে কক্ষে হচ্ছে তার সামনে আনসারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

12 December 2024

ভর্তির সুযোগ দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV