স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউর ১৪ তলায় আগুন

Share
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের আগুন নিয়ন্ত্রণে
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস পেয়েছে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট অগ্নি নির্বাপণের জন্য পাঠানো হয়।

তিনি বলেন, সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৪ তলার ইলেকট্রিক বক্সে থাকা ময়লায় আগুন লেগেছিল। এটা তেমন বড় আগুন ছিল না। ফলে খুব একটা ক্ষয়ক্ষতিও হয়নি।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ডি-ব্লকের ১৪ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...