বিএসএমএমইউয়ের প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী ফাতিমা জোহুরা

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী হিসেবে তিনি এ নিয়োগ পেলেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। তিনি জেন্ডার সমতায়নে নারী নেতৃত্বকে সামনের দিকে অগ্রসর করে চলেছেন। দেশের সব ক্ষেত্রেই নারীদের তিনি অগ্রাধিকার দিয়ে চলেছেন। সেই পদাঙ্ক অনুসরণ করে বিএসএমএমইউয়ের বর্তমান প্রশাসন সব ক্ষেত্রে নারীদের মেধার মূল্যায়ন করছে।

মঙ্গলবার সকালে ডা. ফাতিমা জোহুরার হাতে নিয়োগপত্র তুলে দেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ডা. ফাতিমা জোহুরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন ফাতিমা জোহুরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ফাতিমা জোহুরা অ্যাসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

12 April 2023

বিএসএমএমইউয়ের প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী ফাতিমা জোহুরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV