নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএমডিসি’র নতুন কার্যকরী পরিষদ গঠন

Share
Share

মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকদের স্নাতক এবং স্নাতকোত্তরদের অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নতুন কার্যকরী পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএমডিসি কার্যালয়ে BMDC-এর ৪৯তম সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ৭ (সাত) সদস্যরা হলেন –
সভাপতি: অধ্যাপক ডা. মাহমুদ হাসান,
সহ-সভাপতি: অধ্যাপক ডা. রওশন আরা বেগম,
কার্যকরী সদস্য:
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,
অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান,
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,
অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান (বাদশাহ) এবং
অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম (বাসু)। এসময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর আরও ৪টি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ (তিন) বছর এই কমিটিসমূহ দায়িত্ব পালন করবে।

বিএমডিসি’র নতুন কার্যকরী পরিষদ ও অন্যান্য কমিটির তালিকা

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই আইনের নাম বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ১৯৭৩। ঢাকার বিজয় নগরে বিএমডিসির প্রধান কার্যালয় অবস্থিত। মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের অনুমোদন দেয় বিএমডিসি। এর ফলে উক্ত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ চিকিৎসক তৈরির ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হয়। এছাড়া মেডিকেল এবং ডেন্টাল পড়াশোনার পর বাংলাদেশে এ সেবা দেয়ার ব্যাপারে স্নাতক এবং স্নাতকোত্তরদের অনুমোদন দেয় বিএমডিসি। সংস্থাটি বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার ব্যাপারেও নীতিমালা প্রনয়ন করে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...