স্বাস্থ্য সংবাদ

বিএমডিসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে দেশিয় ডাক্তারদের তথ্য

বিএমডিসি ভবন
Share

বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এর ওয়েবসাইটের আধুনিকায়ন করা হয়েছে। ওয়েবসাইটে যে কোন ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর লিখে সার্চ দিলেই তার ছবি, নামসহ বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বিএমডিসি’র এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

দেশে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে এমবিবিএস ও বিডিএস (ডেন্টাল) কোর্স থেকে বৈধ সনদ পাওয়া চিকিৎসকদের তথ্য যুক্ত করা হচ্ছে বিএমডিসির ওয়েবসাইটে (bmdc.org.bd/doctors-info)। এখন পর্যন্ত বৈধ সনদপ্রাপ্ত এক লাখ চিকিৎসকের নাম-পরিচয় এ ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। এর মধ্যে এমবিবিএস ডাক্তার ৯১ হাজার ও বিডিএস ৯ হাজার।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) জানিয়েছে, ভুয়া সনদ ব্যবহার করে নিজেদের ডাক্তার পরিচয়ে প্রতারণা করছেন অনেকেই। এমন অভিযোগের সুরাহা করতে বিএমডিসি তিন বছর আগে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাদের নিজস্ব ওয়েবসাইটে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে পাস করা বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত এমবিবিএস ও ডেন্টাল ডাক্তারদের তথ্য সংগ্রহ শুরু করে।

সাধারণ মানুষকে ভুয়া ডাক্তারদের অপচিকিৎসার হাত থেকে রক্ষা করতে ওয়েবসাইটটিতে ডাক্তারদের প্রাথমিক তথ্য-উপাত্ত দেয়া আছে। শুধু ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর জানলে ওয়েবসাইটে ঢুকে নম্বরটি বসিয়ে ক্লিক করে যে কেউ জেনে নিতে পারবেন তিনি বিএমএর বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তার কি না। অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কেউ বিএমডিসির ওয়েবসাইটে ঢুকে কম্পিউটার মাউসের বাটন ক্লিক করেই জেনে নিতে পারেন কে ডাক্তার আসল কে ভুয়া!

জানা গেছে, দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে পাস করা ডাক্তারদের বাধ্যতামূলকভাবে বিএমডিসির রেজিস্টার্ড সনদ নিতে হয়। তাদের সনদ ছাড়া দেশ-বিদেশের কোথাও ডাক্তারদের চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস করার নিয়ম নেই।

বিএমডিসির একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, তিন বছর আগে থেকেই ওয়েবসাইটি চালু রয়েছে। এখন পর্যন্ত ওয়েবসাইটিতে ক্রমানুসারে এক থেকে এক লাখ ডাক্তারের নাম ও ছবি, রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম ও ঠিকানা দেয়া আছে। খুব শিগগিরই বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব ডাক্তারের তথ্য বিএমডিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিএমডিসির রেজিস্ট্রার ডা. জাহেদুল হক বসুনিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে বৈধ ডাক্তারের পাশাপাশি ভুয়া ডাক্তারের ছড়াছড়ি। একশ্রেণির প্রতারক ডাক্তারি পাস না করেও নিজেদের এমবিবিএস ও ডেন্টাল ডাক্তার পরিচয় দিয়ে ভিজিট নিয়ে রোগী দেখছেন। নামের আগে-পরে বিভিন্ন ডিগ্রির নাম জুড়ে দিয়ে বিশেষজ্ঞ সাজছেন। এসব কথিত ডাক্তার রোগ নির্ণয়ের নামে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করিয়েও বিভিন্ন প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন সময় এসব ভুয়া ডিগ্রিধারী ডাক্তার ধরা পড়ছেন।

চিকিৎসকের সনদ সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিংকে : http://bmdc.org.bd/doctors-info/

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

12 May 2019

বিএমডিসি'র ওয়েবসাইটে পাওয়া যাবে দেশিয় ডাক্তারদের তথ্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV