নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

গুলশানের ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে জরিমানা ৩ লাখ টাকা

Share
Share

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে তিন মামলায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৩–এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

ডিএনসিসির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা জানান, লেক ভিউ ক্লিনিক নামের ওই প্রতিষ্ঠানের ভেতরে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বালতিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির ক্যাফেটেরিয়ায় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছিল। এ দুই কারণে দুটি মামলায় ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ ও মূল্য ঘষামাজা করা ওষুধ পাওয়া যায়। এ কারণে আরেক মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসির প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম মৃধা বলেন, ক্লিনিকটির প্যাথলজি শাখায় কোনো চিকিৎসক নেই। একজন টেকনিশিয়ান দিয়ে নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার কাজ করার অপরাধে প্যাথলজি শাখা সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে এডিস ও কিউলেক্স মশার বিষয়ে এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা সৃষ্টি করা হয়।

ডিএনসিসি অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা ও তাপস শীল এ আদালত পরিচালনা করেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...