করোনায় স্বজনহারাদের শোক কাটাতে বিনামূল্যে মিলবে চিকিৎসা

Share

দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯০১ জন। অনেক পরিবারই হারিয়েছে একাধিক স্বজন। করোনা মহামারিতে স্বজন হারিয়ে যারা ভেঙে পড়েছেন, তাদের মনের ক্ষত সারাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে নতুন এক কর্মসূচি। করোনায় স্বজনহারাদের মনের ক্ষত সারাতে মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান মনের খবর ও অধীর ফাউন্ডেশনের উদ্যোগে চালু হয়েছে ‘কথা বলো, কথা বলি’ কার্যক্রম।

এই কার্যক্রমের আওতায় সেবা প্রত্যাশীদের টেলিফোনে পরামর্শ দেবেন বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকরা। এজন্য ফোন করতে হবে ০১৪০৭৪৯৭৬৯৬ নম্বরে, শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বিএসএমএমইউ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিএসএমএমইউর মনোরোগ চিকিৎসকরা এই কার্যক্রমে সেবা দেবেন সেবাপ্রত্যাশীদের।

কোভিড-১৯ এ মৃত ব্যক্তির পরিবারের সদস্য, নিকটাত্মীয়, বন্ধুবান্ধব ও মৃত ব্যক্তির সেবায় নিয়োজিত ব্যক্তি, স্বজনের অস্বাভাবিক মৃত্যু শোক ও কষ্ট বয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরতে কষ্ট হচ্ছে বা ফিরতে পারছেন না, এমন ব্যক্তিরা বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পারবেন।

এই সেবা টেলিফোনে দেওয়া হলেও যদি চিকিৎসকের মনে হয়, তবে কাউন্সেলিংয়ের জন্য রোগীকে হাসপাতালে ডাকা হবে বলেও জানানো হয়েছে।

‘কথা বল, কথা বলি’র সমন্বয়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল, বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের স্বজনরা দীর্ঘমেয়াদি নানা মানসিক সমস্যায় ভুগতে পারেন। মানসিক সমস্যা থেকে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে। এই কার্যক্রম তাদের অনেকটা উজ্জীবিত করতে পারবে।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের স্বজনরা দীর্ঘমেয়াদী নানা মানসিক সমস্যায় ভুগতে পারেন। মানসিক সমস্যা থেকে শারীরিক নানা জটিলতায়ও ভুগতে পারেন তারা। এই কার্যক্রম তাদের অনেকটা উজ্জীবিত করতে পারবে।”

করোনাভাইরাসে মৃতের স্বজনরা কেন এই সেবা নেবেন- এর ব্যাখ্যায় বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিনা ফাতেমা বিনতে শহীদ বলেন, কারও স্বজন মারা গেলে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী- এই দুটো মানসিক প্রভাব।

“প্রাথমিক প্রভাব চলার সময় তার সাহায্য চাওয়ার ক্ষমতা থাকে না। আবেগে এতটাই বেশি থাকে যে কোনো যুক্তি থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন। অনেকে কাজে যোগ দেবেন। কিন্তু আগের মতো কাজে মনোযোগ নাই। এক্ষেত্রে আমরা তাদের সহায়তা করতে পারব।”

তিনি বলেন, “কোভিড সংক্রমণ শেষের দিকে, এখনই স্বজন হারা মানুষের জন্য মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া জরুরি।

“কারও কাছে মানুষ যখন হারায় তখন তার বুকের ভেতর একটা কষ্ট জমাট বাঁধে। জমাট এই বরফ গলাতে আমাদের এই কার্যক্রম সহায়তা করবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, কারও স্বজন মারা গেলে মানুষ ‘অধিক শোকে পাথর’ হয়ে যায়। এই পাথরটা ভাঙতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

08 November 2021

করোনায় স্বজনহারাদের শোক কাটাতে বিনামূল্যে মিলবে চিকিৎসা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV