বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চেয়েছে গ্লোব বায়োটেক

Share

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’-এর প্রটোকল জমা দিয়েছে। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) আজ রোববার বেলা ১২টার দিকে এই প্রটোকল জমা দেওয়া হয়। এই প্রটোকলের মাধ্যমে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ‘ইথিক্যাল অ্যাপ্রুভাল’ চাওয়া হয়েছে।

গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

ডা. আসিফ মাহমুদ বলেন, ‘গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও লিমিটেডে (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) প্রটোকল জমা দেয়। বিএমআরসিতে ২০টি ফাইলে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রটোকল জমা দেওয়া হয়েছে। এই আবেদন অনুমোদন পেলে বিএমআরসি সিআরওকে জানিয়ে দেবে। মূলত সিআরও লিমিটেড এ ট্রায়াল করবে।’

‘তারপর ওই ইথিক্যাল অ্যাপ্রুভাল নিয়ে সিআরও লিমিটেড ঔষধ প্রশাসন অধিদপ্তরে তা জমা দেবে। তারপর সবকিছু ঠিক থাকলে এবং ঔষধ প্রশাসন অনুমতি দিলে আমরা একটি সরকারি হাসপাতালে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করব। আশা করছি আমরা অনুমোদন পাব এবং সামনে ভালো কিছু হবে,’ যোগ করেন ডা. আসিফ মাহমুদ।

গ্লোব বায়োটেক জানিয়েছে, গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আজ বেলা সাড়ে ১১টার দিকে বিএমআরসিতে যান। পুরো প্রটোকল প্রতিবেদনসহ ১০ হাজার পৃষ্ঠারও বেশি জমা দেয় প্রতিষ্ঠানটি। আর বিএমআরসির পক্ষে একজন সহকারী পরিচালক তাদের আবেদনটি দুপুর ১২টার পর গ্রহণ করেন।

গত ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেককে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তারপর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রতিষ্ঠানটি প্রস্তুতি নিতে শুরু করে।

ডা. আসিফ মাহমুদ গত ২৮ ডিসেম্বর এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘গত ডিসেম্বর থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছিল। প্রতিষ্ঠানটি গ্লোব বায়োটেকের সবকিছু পর্যবেক্ষণ করছিল। সব মিলিয়ে আমাদের সক্ষমতা আছে কি না, তা যাচাই করেছে ঔষধ প্রশাসন। সবশেষে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনের অনুমোদন দিয়েছে।’

ডা. আসিফ মাহমুদ বলেন, “গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। ওই তিনটির একটি ‘D614G variant mRNA vaccine’। আমরা এই টিকার নাম দিয়েছি ‘বঙ্গভ্যাক্স’। মূলত এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। স্বাস্থ্যসচিব টিকাটির নাম ‘বঙ্গভ্যাক্স’ করা যায় কি না, সেটা দেখতে বলেছিলেন। তারপর আমরা এই নামকরণ করি।”

গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যেসব প্রস্তুতি দরকার, তা আমরা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করব। তারপর তারা আমাদের অনুমতি দিলে ট্রায়াল শুরু করা হবে।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

17 January 2021

বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চেয়েছে গ্লোব বায়োটেক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV