ব্রাজিলে অক্সফোর্ড ও সিনোভ্যাকের টিকার অনুমোদন, প্রয়োগ শুরু

Share

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা এবং চীনের সিনোভ্যাকের তৈরি ‘করোনাভ্যাক’ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরপরই গতকাল একজন সেবিকাকে ‘করোনাভ্যাক’ প্রয়োগের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাবে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল একটি। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। করোনায় মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। আর, ভাইরাসে আক্রান্তের হিসাবে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। কিন্তু, করোনায় এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও প্রতিবেশী একাধিক দেশের তুলনায় বেশ দেরিতেই টিকাদান কর্মসূচি শুরু করল ব্রাজিল।

ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা আনভিসার সবুজ সংকেত পাওয়ার পর দেশটির ২৭ প্রদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন পাঠানো হচ্ছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা মহামারিকে শুরু থেকেই খুব একটা পাত্তা দেননি। এ নিয়ে তাঁর বিস্তর সমালোচনা হয়েছে। সম্প্রতি ব্রাজিলে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে নতুন করে তোপের মুখে পড়েন বলসোনারো।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় দুই লাখ ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ লাখের বেশি মানুষ।

ব্রাজিলের জনসংখ্যা ২১ কোটি ১০ লাখ। এই বিপুল জনগণের জন্য টিকা উৎপাদন করতে দুটি স্থানীয় বায়োমেডিকেল সেন্টারকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ারডো পাজুয়েলো।

করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর সাও পাওলোর ৫৪ বছর বয়সী সেবিকা মনিকা ক্যালাজানসকে সিনোভ্যাকের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যম টিকাদান কর্মসূচি শুরু করে ব্রাজিল।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

18 January 2021

ব্রাজিলে অক্সফোর্ড ও সিনোভ্যাকের টিকার অনুমোদন, প্রয়োগ শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV