নির্বাচিতযৌন স্বাস্থ্যস্বাস্থ্য জিজ্ঞাসা/প্রশ্নোত্তর

চর্ম ও যৌন রোগবিষয়ক প্রশ্নের বিশেষজ্ঞ উত্তর

Share
Share

চর্ম ও যৌন রোগবিষয়ক বাছাই প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান

সমস্যা : আমার বয়স ২১। এক বছর আগে বন্ধুদের পাল্লায় পড়ে আমি চুল স্ট্রেইট করিয়েছিলাম। কিন্তু এর এক মাস পর থেকে আমার মাথার চুল অবিরত পড়তে শুরু করে। মাথার সামনের কিছু জায়গা এরই মধ্যে খালি হয়ে গেছে। এখন কী করলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে?
ঈমন, আম্বরখানা, সিলেট।

বিশেষজ্ঞ পরামর্শ : চুলে যেকোনো হিট দিলে, তাপ দিলে বা স্প্রে করলে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং চুল ভেঙে পড়ে যায়। আপনি যদি এরপর আর চুলে হিট না দেন বা স্ট্রেইট না করেন, তবে নতুন চুল গজাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রোদে বসার পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন।

সমস্যা : আমার বয়স ২২ বছর। আমি অন্যদের চেয়ে অতিরিক্ত ঘেমে যাই। হয়তো একসঙ্গে অনেকে বসে আছি কিংবা সামান্য কাজ করছি, তখন দেখা যায় অন্যদের তুলনায় আমি অতিরিক্ত ঘামছি। এই সমস্যা সমাধানে কী করতে পারি, জানালে খুশি হব।
মিলন, বাগেরহাট, খুলনা।

বিশেষজ্ঞ পরামর্শ : অনেকের জন্মগতভাবেই ঘামের গ্রন্থি বেশি থাকে। আবার থাইরয়েডের উপস্থিতি থাকার কারণেও এমনটা হতে পারে। আপনি একজন থাইরয়েড বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সমস্যা : আমার বয়স ১৬। কপালে প্রচুর ব্রণ ওঠে। এটা দূর করার সব চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। আমি দৈনিক আট ঘণ্টা ঘুমাই, ঠিকমতো পানিও পান করি। এরপরও এই সমস্যা হচ্ছে। পরামর্শ চাই।
নীল পরি, মাদারটেক, ঢাকা।

বিশেষজ্ঞ পরামর্শ : ব্রণের আধুনিক অনেক চিকিৎসা রয়েছে। ওষুধের মাধ্যমে এবং কিছু কিছু পদ্ধতি ব্যবহার করে যেকোনো ব্রণ নিয়ন্ত্রণ করা যায়। ব্রণের জন্য ভিটামিন ‘এ’-জাতীয় ওষুধ খুবই উপকারী। আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে পারেন।

সমস্যা : আমার বয়স ২৫। সমস্যা হলো, প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে। চুল পড়া থামানো এবং চুল গজানোর উপায় কী?
গেসুন খান, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।

বিশেষজ্ঞ পরামর্শ : প্রথমত, আপনি সকালের নাশতা ঠিকমতো খাবেন। অন্য কোনো সমস্যা না থাকলে দুধ, ডিম, সবজি নিয়মিত খাবেন। এ ছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’, ভিটামিন ‘বি’ খেতে পারেন। এর পরও যদি উপকার না পান, তাহলে একজন স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

২১ জানুয়ারি ২০২০

চর্ম ও যৌন রোগবিষয়ক প্রশ্নের বিশেষজ্ঞ উত্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV