ভারতীয় ১৬ কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল

Share

ভারতীয় ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও-এর সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৬টি কোম্পানির মধ্যে দিব্যা ফার্মেসির নামও রয়েছে। দিব্যা ফার্মেসি যোগগুরু রামদেবের পতঞ্জলি পণ্য তৈরি করে।

নেপালের জারি করা নিষিদ্ধ ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির তালিকায় রয়েছে রেডিয়েন্ট প্যারেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাপ্টাব বায়োটেক, অ্যাগ্লোমেড লিমিটেড, জি ল্যাবরেটরিজ লিমিটেড, ড্যাফোডিলস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জিএলএস ফার্মা লিমিটেড, ইউনিজুলস লাইফ সায়েন্স লিমিটেড, কনসেপ্ট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট।

এছাড়া আনন্দ লাইফ সায়েন্সেস লিমিটেড, আইপিসিএ ল্যাবরেটরিজ লিমিটেড, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, ডায়াল ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্লোমেড লিমিটেড এবং ম্যাকুর ল্যাবরেটরিজ লিমিটেডের মতো বড় কোম্পানিও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

গত অক্টোবরে গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।

সূত্র : ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

21 December 2022

ভারতীয় ১৬ কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV