নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ফাইজাহ এম আল-খারাফি পুরস্কার পেলেন আইসিডিডিআর,বির ডা. সায়েরা বানু

ফাইজাহ এম আল-খারাফি পুরস্কারে ভূষিত হলেন ডা. সায়েরা বানু
Share

দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফায়জাহ এম আল-খারাফি পুরস্কারে ভূষিত হয়েছেন ড. সায়েরা বানু। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ- আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রোগ্রাম অন ইমার্জিং ইনফেকশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যক্ষ্মার ওপর তার গবেষণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে ব্যবহারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআর,বি।

জানা গেছে, যক্ষ্মা বিষয়ক গবেষণায় ড. বানুর ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এবং আইসিডিডিআর,বি-তে যক্ষ্মা গবেষণাগার প্রতিষ্ঠায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অনেক গবেষণার ফলাফল বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য তাদের নীতি ও নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করেছে।

প্রসঙ্গত, দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো ফায়জাহ এম আল-খারাফির নামানুসারে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে থাকা দেশগুলোর নারী বিজ্ঞানীদের অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

22 December 2022

ফাইজাহ এম আল-খারাফি পুরস্কার পেলেন আইসিডিডিআর,বির ডা. সায়েরা বানু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV