নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

Share
Share

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেডের যৌথ উদ্যোগে “জেরিয়াট্রিক নিউট্রিশন: অ্যান আপডেট” শিরোনামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কিনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুল আরেফিন। তিনি তার বক্তব্যে প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রবীণদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে দৈনন্দিন খাদ্যের পাশাপাশি প্রয়োজনে মানসম্মত পুষ্টিসমৃদ্ধ সম্পূরক খাদ্যও গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি তিনি নিয়মিত ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বও তুলে ধরেন।

নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা ডা. জেবা মাহমুদ তার আলোচনায় উল্লেখ করেন যে, আমাদের দেশে প্রবীণদের স্বাস্থ্য বিশেষ করে পুষ্টির বিষয়টি খুবই উপেক্ষিত। যারা এক সময় সংসারে, সমাজে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন, আজ যেন তারা ঝরা পাতার থেকেও নগণ্য ও অবহেলিত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. খোরশেদ জাহান প্রবীণদের স্বাস্থ্য সমস্যা প্রসঙ্গে উল্লেখ করেন যে, প্রয়োজনীয় পুষ্টির জোগান ও স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে প্রবীণদের সুস্থ-সবল দীর্ঘজীবন নিশ্চিতকরণে আমাদের সবারই সক্রিয় ভূমিকা রাখা উচিত। উন্নত বিশ্বে অনেক আগে থেকেই এ বিষয়গুলো নিয়ে গবেষণা চলে আসছে, বাংলাদেশেও এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন।

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের নির্বাহী পরিচালক অরুন কুমার মন্ডল তার আলোচনায় উল্লেখ করেন যে, আমাদের শ্রদ্ধেয় প্রবীণদের যদি সঠিক নিরাপদ পুষ্টির যথাযথ জোগান দেওয়া যায়, তাহলে তারা ক্রনিক রোগব্যাধিতে কম আক্রান্ত হবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। যা আমাদের সামাজিক ও আর্থিক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের মানুষ যেন দূষণমুক্ত নিরাপদ খাদ্য ও পুষ্টি পায় সে বিষয়ে অর্গানিক নিউট্রিশন কাজ করে যাচ্ছে।

সেমিনারে নিউট্রিশন সলিউশনসের জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ মো. রওশন কবির উল্লেখ করেন যে, এ ধরনের পুষ্টি বিষয়ক সভা ও সেমিনার জেলা-উপজেলা পর্যায়েও আয়োজন করা দরকার।

সেমিনারে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী সভাপতির বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকেই প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...