নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার এইচডিইউ ইউনিট উদ্বোধন

Share

রোগীদের চিকিৎসা সুবিধা বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯) আগস্ট এইচডিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে এই এইচডিইউ স্থাপন করা হয়।

এ সময় তিনি বলেন, ‘আমরা চাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল করতে। আর এটি করতে পারলে চট্টগ্রামে সরকারি হাসপাতালের যে স্বল্পতা আছে, তা নিরসন হবে। কারণ পূর্ণাঙ্গ জনবল কাঠামো না পেলে একটা হাসপাতাল শুধু অবকাঠামো বা যন্ত্রপাতি দিয়ে চালানো যায় না।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য জনবল লাগবে। সেই জনবল কাঠামোটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সিভিল সার্জন মহোদয় ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত করা যায়। এটা হচ্ছে আমাদের দাবি। এই আসনের সংসদ সদস্য হিসেবে এই দাবিটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটাকে মেডিকেল কলেজ হাসপাতাল করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগের ফলে চট্টগ্রামের হাসপাতালগুলোতে উন্নয়ন হয়েছে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হচ্ছি।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 August 2021

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার এইচডিইউ ইউনিট উদ্বোধন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV