নির্বাচিতস্বাস্থ্য জিজ্ঞাসা/প্রশ্নোত্তর

অপারেশনে সময় কেন সবুজ পোশাক পরেন চিকিৎসকরা

Share
Share

অপারেশনের সময় আমরা দেখে থাকি চিকিৎসকরা সবুজ পোশাক পড়ে থাকেন। অনেকের মনে প্রশ্ন জাগে, এত রং থাকতে কেন সবুজ রঙের পোশাক পরেন চিকিৎসকরা।

গলায় স্টেথোস্কোপ, মাথায় মেডিক্যাল ক্যাপ, নাক-মুখ ঢাকা মাস্কে, হাতে গ্লাভস। সাদা পোশাকের উপর সবুজ রঙের অ্যাপ্রন।

বেশির ভাগ ক্ষেত্রেই অপারেশন থিয়েটারের ভিতর চিকিৎসকরা সবুজ পোশাকের ব্যবহার করেন। মাথার টুপি, মাস্কের রংও সবুজ হয়। ওটি-র দেওয়াল, রোগীর শয্যায় ব্যবহৃত চাদর সবই সবুজ রঙের।

হয়তো ভাবছেন সবুজ চোখের জন্য উপকারী, তাই? খুব একটা ভুল ভাবেননি আপনি। তবে কেবল চোখের আরামের জন্যই নয়, এই রং বাছার নেপথ্যে রয়েছে আরও কিছু বৈজ্ঞানিক কারণ।

তবে সবুজ বা নীল রঙের অ্যাপ্রোন আসলেই অস্ত্রোপচার টেবিলে চিকিৎসকদের আরো ভালোভাবে দৃষ্টিপাতে সহায়ক ভূমিকা পালন করে। কারণ এটি লাল রঙের বিপরীতে অবস্থান করে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সাইকোলজিস্ট জন ওয়ার্নার বলেন, সবুজ রং মূলত দুটি উপায়ে সার্জনদের দৃষ্টিকে সহায়তা করে থাকতে পারে। প্রথমত, সবুজ বা নীল রংয়ের দিকে তাকানোর পরে লাল রং (রক্তের রং লাল, আর অপারেশন থিয়েটার মানেই রক্ত) দেখা চোখের জন্য সহজ হয়। ক্রমাগত একই রংয়ের দিকে তাকিয়ে থাকার ফলে নির্দিষ্ট সময় পরে মানুষের চোখ সেই রঙকে ঘোলাটে আকারে দেখতে শুরু করে। কিন্তু মাঝে মাঝে সবুজ বা নীল রংয়ের দিকে তাকালে তা পরবর্তীতে লাল রঙে চোখের ঘোলাদৃষ্টি দূর করতে সহায়ক হয়।

দ্বিতীয়ত, দীর্ঘক্ষণ ধরে লাল বা গোলাপী কিছুর দিকে গভীর দৃষ্টিপাতের পড়ে সাদা রংয়ের দিকে তাকালে দৃষ্টিভ্রম হয়। অস্ত্রোপচার রুমে উজ্জ্বল ফ্লাশলাইট থাকে, যা সাদা রঙের অ্যাপ্রোনের ওপর পড়ে চোখে প্রতিফলিত হতে পারে। আমাদের চোখে ক্যামেরার ফ্ল্যাশ পড়লে যেমন দৃষ্টিভ্রম হয় ব্যাপারটা ঠিক একইরকম।

অস্ত্রোপচারের সময় সবুজ কিংবা নীল রংয়ের দিকে সার্জন মাঝে মধ্যে তাকালে এ ধরনের দৃষ্টিভ্রম ঘটে না। ফলে আরো সূক্ষ্মভাবে অস্ত্রোপচার করা সহজ হয়। এ কারণেই সবুজ বা নীল রঙের অ্যাপ্রোন অস্ত্রোপচার রুমে চিকিৎসকদের জন্য বিশেষ উপযোগী।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র...

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ রেজিস্ট্রেশন স্থগিত করেছে...

Related Articles

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...