Connect with us

রেসিপি

মাংস ভালো থাকুক

কোরবানির মাংস আমরা সবাই কম-বেশি সংরক্ষণ করি। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক ক্ষেত্রেই মাংসের স্বাদ ও পুষ্টি অটুট থাকে না। সঠিক উপায়ে মাংস সংরক্ষণের পদ্ধতি জানাচ্ছেন পুষ্টিবিদ অধ্যাপিকা সিদ্দিকা কবীর রেফ্রিজারেটরে সংরক্ষণফ্রিজে সংরক্ষণ করতে চাইলে তাজা মাংস বড় বড় টুকরা করে না ধুয়ে শুকনা পরিষ্কার কাপড় দিয়ে রক্ত মুছে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে […]

Published

on

কোরবানির মাংস আমরা সবাই কম-বেশি সংরক্ষণ করি। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক ক্ষেত্রেই মাংসের স্বাদ ও পুষ্টি অটুট থাকে না। সঠিক উপায়ে মাংস সংরক্ষণের পদ্ধতি জানাচ্ছেন পুষ্টিবিদ অধ্যাপিকা সিদ্দিকা কবীর

রেফ্রিজারেটরে সংরক্ষণ
ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে তাজা মাংস বড় বড় টুকরা করে না ধুয়ে শুকনা পরিষ্কার কাপড় দিয়ে রক্ত মুছে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। এরপর পলিব্যাগে প্যাকেট করে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে।

রেফ্রিজারেটর ছাড়া সংরক্ষণ
মাংস চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে মাংস দিন। এমনভাবে রান্না করতে হবে যেন ভেতর পর্যন্ত সিদ্ধ হয়। খেয়াল রাখতে হবে, রান্নার পর মাংস যাতে তেলে ডুবে থাকে। দুই-এক দিন পরপর তেলে ডুবানো মাংস গরম করুন। এভাবে প্রায় এক মাস মাংস সংরক্ষণ করা যায়।

শুকিয়ে সংরক্ষণ
তাজা মাংস ধুয়ে পাতলা টুকরা করে হলুদ ও লবণ মাখাতে হবে। প্রতি কেজি গোশতে ২ চা চামচ হলুদ ও ১ টেবিল চামচ লবণ মাখাতে হবে। এবার একটি তার পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে তাতে টুকরা মাংস গেঁথে রোদে শুকাতে হবে। চুলার ওপর তার ঝুলিয়েও আগুনের তাপে মাংস শুকানো যায়। এয়ারটাইট বঙ্ েমাংস সংরক্ষণ করতে হবে। এভাবে মাংস তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। রান্নার আগে এই মাংস ৫-৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement