Share

এই মহামারির কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে আমাদের ইমিউনিটি ঠিক রাখা কতটা জরুরি, তা এ বছর রূঢ় বাস্তবতায় আমরা বুঝেছি। এখন অনেকেই সচেতন। নানা উপায়ে ইমিউনিটি বাড়াতে সচেষ্ট।

তবে অনেকে মনে করেন ইমিউনিটি বাড়ানো অনেক খরচ বা ঝক্কির। তাঁদের জন্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ একটি সহজ টিপস প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমলা, গাজর ও আপেল দিয়ে তৈরি একটি সাধারণ জুসই বাড়িয়ে দিতে পারে ইমিউনিটি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাস বড় ভূমিকা পালন করে। আপনি যদি সর্দি, ফ্লু এবং ভাইরাসের বিরুদ্ধে লড়তে চান, তবে প্রাকৃতিক উপায়ে পূর্ণ ডায়েট হলো সেরা পন্থা। ওষুধের কার্যকারিতা বাড়াতেও প্রচুর ফল ও সবজি খেতে হবে। লেবুজাতীয় ফলের (কমলা) সঙ্গে সবজি জাতীয় (গাজর) কিছুর মিশ্রণ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

ভিটামিন সি জাতীয় খাবার ফ্রি র‍্যাডিক্যাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে দারুণ লড়ে। গাজর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলোর সঙ্গে আপেল যুক্ত করুন। এই তিন সুপারফুডের সংমিশ্রণ আপনার শরীরে যেকোনো সংক্রমণ থেকে রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

ঘরে বসে কীভাবে দ্রুত, সহজ এবং পুষ্টিকর গাজর, আপেল ও কমলার জুস তৈরি করবেন, তা একঝলকে দেখে নিন :

উপকরণ

১. গাজর (খোসা ছাড়ানো) একটি

২. আপেল (খোসা ছাড়ানো) একটি

৩. লেবু (রসালো) দুটি

৪. হলুদ আধা চা চামচ

৫. গোলমরিচ স্বাদ অনুযায়ী

প্রস্তুত পদ্ধতি

১. একটি ব্লেন্ডারে সব ফল একসঙ্গে নিয়ে গোলমরিচ এবং হলুদের সঙ্গে লেবু মিশিয়ে নিন।

২. ভালোভাবে মিশে যাওয়ার আগ পর্যন্ত ব্লেন্ড করুন।

বলা জরুরি, হলুদ ও গোলমরিচের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো ঠাণ্ডা, কাশি ও ফ্লু আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

03 November 2020

এই জুস বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV