রেসিপি

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

Share

সন্ধ্যায় চা-কফির সঙ্গে পরিবেশনের জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোনো খাবার। যাদের প্রতিদিন নাস্তা তৈরি করার মতো সময় থাকে না, আপনাদের জন্য বাটার বিস্কুটের রেসিপিটি দিয়েছেন আইরিন কুকিং স্টুডিও অ্যান্ড বেক’র কর্ণধার আইরিন অ্যামি।

উপকরণ:

বাটার (মাখন) – ৭০ গ্রাম
আইসিং সুগার – ৩ টেবিল চামচ
ময়দা – ১০০ গ্রাম
ডিম – ১টি
গুঁড়া দুধ – ১ টেবিল চামচ
বেকিং পাউডার – ১/২ চা চামচ
ভ্যানিলা অ্যাসেন্স – ১/২ চা চামচ
কিসমিস অথবা জেলি – সাজানোর জন্য

যেভাবে করবেন:

প্রথমে বাটার ও আইসিং সুগার ভালো করে বিট করে নিতে হবে। তারপর ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার শুকনো উপকরণগুলো ও ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে নিতে হবে।

পাইপিং ব্যাগে মিশ্রণটি ঢেলে বেকিং ট্রেতে পছন্দমতো ডিজাইন করে তার ওপর মাঝখানে কিসমিস বা জেলি দিয়ে সাজিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করুন।

তৈরি হয়ে গেল দারুণ মজার বাটার বিস্কুট। ঠাণ্ডা করে বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে রেখে দিন। একসঙ্গে বেশ কিছু বিস্কুট তৈরি করে রাখুন। পুরো সপ্তাহ আর চায়ের সঙ্গে ‘টা’র চিন্তা করতে হবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

শীতের মৌসুমে ওজন কমাবে পাঁচ স্বাস্থ্যকর স্যুপ

শীতকাল বাঙালি ভোজন রসিকদের বড় আনন্দের মাস। হরেক রকম পিঠা, গরম গরম...

পূজায় ফুলকো লুচির রেসিপি

পূজা আসলেই লুচি আর আলুর দম নামটা এমনেতেই চলে আসে। তবে অনেকেই...

ঈদে মাংস খেয়েও সুস্থ থাকুন

কোরবানির ঈদে হিসেব না করে মাংস খাওয়া হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ...

চামড়া ছাড়ানো ও সংরক্ষণ

কোরবানীর পশুর চামড়া ছাড়াতে না জানার কারনে অনেক চামড়া নষ্ট হয়ে যায়।...

কোরবানির স্থান পরিষ্কার তো?

- জবাই করার জায়গা আগে থেকেই পরিষ্কার করে নিন, যাতে রোগ জীবাণু...

সুস্থ গরু চেনার উপায়

ভারত থেকে আসে কোরবানির অনেক পশু। অ্যানথ্রাঙ্রে জন্য ভারত সরকার তাদের দেশের...

মাংস ভালো থাকুক

কোরবানির মাংস আমরা সবাই কম-বেশি সংরক্ষণ করি। কিন্তু সঠিক পদ্ধতি না জানার...

30 July 2019

সহজে তৈরি করুন বাটার বিস্কুট

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV