টক দই দূর করে হজমের সমস্যা

Share

টক দই শরীরের জন্য উপকারী একটি খাবার। দিনে মাত্র এক কাপ টক দই খাওয়ার অভ্যাস করলে নানা শারীরিক সমস্যা দূর হয়। নিয়মিত টক দই খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে…

১. টক দইয়ে থাকা ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এ ছাড়াও নিয়মিত টক দই খেতে পারলে কোলন ক্যান্সারেরও ঝুঁকি কমে।

২. অতিরিক্ত তেলে ভাজা বা মসলাযুক্ত খাবার খাওয়ার কারণে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। টক দইয়ে থাকা ফারমেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে। সেই সঙ্গে ধীরে ধীরে হজমের সমস্যা কমে যায়।

৩. টক দইয়ে খুব কম পরিমাণে ফ্যাট থাকে। এটি রক্তের কোলেস্টরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে নিয়মিত টক দই খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

৪. অনেকেরই দুধ খেলে হজমের সমস্যা হয়। যাদের এ ধরনের সমস্যা আছে তারা দুধের পরিবর্তে টক দই খেতে পারেন।

৫. টক দইয়ে ফ্যাটের পরিমাণ কম থাকায় তা ওজন কমাতে ভূমিকা রাখে।

৬. নিয়মিত টক দই খেলে তা রক্ত পরিশোধনে ভূমিকা রাখে।

৭. উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে টক দই খুবই কার্যকরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

30 July 2019

টক দই দূর করে হজমের সমস্যা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV