জলবায়ু ও পরিবেশস্বাস্থ্য সংবাদ

পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী

Share
Share

পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী
পরিবেশবান্ধব শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে: শিল্পমন্ত্রী
নিউজ ডেস্ক: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, খাদ্যে স¡য়ংসম্পূর্ণতা অর্জন ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য দেশে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। বিশ্বের অনেক দেশ জৈব প্রযুক্তির সফল  প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার আধুনিকায়নের পাশাপাশি শিল্পায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে।

শিল্পমন্ত্রী আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “তৃতীয় জাতীয় বায়োটেকনোলজিস্ট কংগ্রেস ২০১২” এর উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জৈব প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে শিল্প মন্ত্রণালয় থেকে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।

দেশের তরুণ জৈব প্রযুক্তিবিদদের কেন্দ্রীয় সংগঠন ইয়ং বায়োটেকনোলজিস্ট অব বাংলাদেশ (ইয়ংবিবি) এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ যৌথভাবে এ কংগ্রেস আয়োজন করে।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, ড. জেবা ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. ইয়াসমিন হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, কংগ্রেস সমন¡য়কারী আবুল মহিন সজীব এবং ইয়ংবিবি`র  আহ্বায়ক মুসতাক ইবনে আইয়ুব বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে জৈব প্রযুক্তির সুফল কাজে  লাগাতে মহাজোট সরকার অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্স (এপিআই) শিল্পপার্ক গড়ে তুলছে। বাংলাদেশ এরইমধ্যে  লবণ সহিষ্ণু ধান  জাত উদ্ভাবন, পাটের  জন্ম রহস্য উদঘাটনে জুট জেনোম প্রকল্প  বাস্তবায়ন ও চিকিৎসা সেবায় ডিএনএ প্রোফাইলিং এর ব্যবহারে সফল হয়েছে।

পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নে জৈব প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি রাষ্ট্রায়ত্ত চিনিকলে মোলাসেস থেকে  বায়োফুয়েল উৎপাদনের পাইলট প্রকল্পের সফল  বাস্তবায়নের দৃষ্টান্ত তুলে ধরেন।

দেশে শিল্পায়নের ক্ষেত্রে নিজেদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে তিনি তরুণ জৈব  প্রযুক্তিবিদদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় বায়োটেকনোলজিস্ট কংগ্রেস উপলক্ষে ইয়ংবিবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল বৈজ্ঞানিক সেমিনার, গবেষণাপ্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি ভিত্তিক ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা, বিজনেস বায়োটেকনোলজি সেশন, মিট দ্য পারসনালিটি, বায়োঅলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বায়োটিকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক,  শিক্ষার্থী ও তরুণ জৈব প্রযুক্তিবিদরা এতে অংশ নেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল...

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক...