জলবায়ু ও পরিবেশনির্বাচিতস্বাস্থ্য সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

Share
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শেষে আয়োজকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Share

অনুষ্ঠিত হলো মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (বিএমএসএস) যৌথভাবে এর আয়োজন করে।

দিনব্যাপী অন্তর্দৃষ্টিপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইন্টারেক্টিভ সেশনের পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাসিক নিয়ন্ত্রণ, গর্ভনিরোধ, পরিবার পরিকল্পনা, পরামর্শ, সম্মতি, কাউন্সেলিং, গর্ভপাত পরবর্তী যত্ন নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট সর্ম্পকে ধারণা প্রদান করা হয়।

সূচনা পর্বে আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ রুবায়েত তাদের কর্মসূচি, পরিবার পরিকল্পনা, মেন্সট্রুয়াল রেগুলেশন ও প্যাক নিয়ে বাংলাদেশে পরিচালিত প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

একই সঙ্গে দেশে পরিবার পরিকল্পনার বর্তমান অবস্থা, অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে সম্মক ধারণা দেওয়া হয়, যা মেডিকেল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আইপাস বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. আবুল খায়ের গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কিত নীতি, স্ক্রিনিং, কাউন্সেলিং এবং সম্মতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। পঞ্চাশ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্যের জন্য আসা রোগীদের সঠিক কাউন্সেলিংয়ের গুরুত্বের বিষয়ে জানান।

কর্মশালায় গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন আইপাসের জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. ওয়াহিদা সিরাজ। তিনি স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান কাঠামো, বাংলাদেশে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পদ্ধতির গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্ক্রিনিং, কাউন্সেলিং এবং নারীদের জন্মবিরতিকরণ অস্থায়ী পদ্ধতি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস (আইইউডি) ব্যবহারের পদক্ষেপগুলোর উপর একটি সেশন পরিচালনা করেন ডা. খাদিজা আক্তার।

আইপাস বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফারজানা আক্তার ওষুধের পাশাপাশি মাসিক নিয়ন্ত্রণের (মেন্সট্রুয়াল রেগুলেশন উইথ মেডিকেশন) সাথে গর্ভপাত পরর্বতী সেবা এবং ব্যবস্থাপনার উপর আলোচনা করেন।

সবশেষে ভ্যালুস ক্যারিফিকেসন ফর অ্যাকশন এন্ড ট্রান্সফরমেশন (ভিক্যাট) এবং গর্ভনিরোধের আইনি দিকগুলো তুলে ধরেন অ্যাডভোকেট সামিয়া সরিফ।

সংশ্লিষ্ট জানান, ‘এই সেশনের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীরা গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হয় এবং তারা গর্ভনিরোধক কাউন্সেলিং এবং মাসিক নিয়ন্ত্রণ পরিসেবা প্রদানের সময় রোগীদের বিভিন্ন চাহিদা, পছন্দ এবং সাংস্কৃতিক পটভূমি বোঝার গুরুত্ব উপলব্ধি করেন। আমরা আশা করি, এখন থেকে তারা আরও সহায়ক এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার পরিবেশ তৈরি করতে গর্ভনিরোধ এবং মাসিক নিয়ন্ত্রণ সম্পর্কে চারপাশের ভুল ধারণা সমাধান করতে সক্ষম হবেন।’

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী জুনের মধ্যেই চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...