স্বাস্থ্য সংবাদ

জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে সরকার : নানক

Share

নিউজ ডেস্ক: এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খাদ্য সংরক্ষণ ও রান্না প্রক্রিয়ায় অনিরাপদ ও পানি স্যানিটেশনের প্রভাবে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ঘটায়। বর্তমান সরকার প্রণীত খসড়া জাতীয় স্বাস্থ্যনীতি-২০১১ এ যথাযথ পুষ্টিমান নিশ্চিতকরণে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বৃহস্পতিবার ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ, ডিপিএইচই, বিশ্বব্যাংক, জাইকা ও এনজিও ফোরাম কর্তৃক যৌথ আয়োজিত ‘নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ পানি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকাস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. ইইআরএস হেরেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডমিনিক বারগুন, জাতিসংঘ প্রতিনিধি কাজী আলী রেজা ও এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচনী অঙ্গীকারানুযায়ী বিগত ৩ বছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকাংশে সফল হয়েছে। এরইমধ্যে উত্তরাঞ্চলে খাদ্য নিরাপত্তায় ১ লাখ ১০ হাজার টন ধারণ ক্ষমতার ১৪০টি খাদ্য গুদামসহ সারাদেশে ১ লাখ ৩৫ হাজার মে. টন ধারণ ক্ষমতার খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে। ওএমএস, ভিজিডি, ভিজিএফ, জিআর, কাজের বিনিময়ে খাদ্য ইত্যাদি কর্মসূচির পরিধি ও বরাদ্দ বাড়ানো হয়েছে। উপকারভোগীদের সংখ্যা ৩ কোটি থেকে ৪ কোটি ১৭ লাখে উন্নীত হয়েছে। স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ১২ লাখ ফেয়ার প্রাইস কার্ড বিতরণ করা হয়েছে। নানক ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ভূ-উপরিস্থ পানিনির্ভর প্রযুক্তির ব্যবহার শুরু করার মাধ্যমে পানির গুণগত ও পরিমাণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা-গোষ্ঠী ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের ইতিবাচক ভূমিকা কামনা করেন। এর আগে এলজিআরডি প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নিউজ ডেস্ক: এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খাদ্য সংরক্ষণ ও রান্না প্রক্রিয়ায় অনিরাপদ ও পানি স্যানিটেশনের প্রভাবে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ঘটায়। বর্তমান সরকার প্রণীত খসড়া জাতীয় স্বাস্থ্যনীতি-২০১১ এ যথাযথ পুষ্টিমান নিশ্চিতকরণে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।

বৃহস্পতিবার ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে বিশ্ব পানি দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ, ডিপিএইচই, বিশ্বব্যাংক, জাইকা ও এনজিও ফোরাম কর্তৃক যৌথ আয়োজিত ‘নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ পানি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকাস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. ইইআরএস হেরেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডমিনিক বারগুন, জাতিসংঘ প্রতিনিধি কাজী আলী রেজা ও এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচনী অঙ্গীকারানুযায়ী বিগত ৩ বছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকাংশে সফল হয়েছে। এরইমধ্যে উত্তরাঞ্চলে খাদ্য নিরাপত্তায় ১ লাখ ১০ হাজার টন ধারণ ক্ষমতার ১৪০টি খাদ্য গুদামসহ সারাদেশে ১ লাখ ৩৫ হাজার মে. টন ধারণ ক্ষমতার খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে। ওএমএস, ভিজিডি, ভিজিএফ, জিআর, কাজের বিনিময়ে খাদ্য ইত্যাদি কর্মসূচির পরিধি ও বরাদ্দ বাড়ানো হয়েছে। উপকারভোগীদের সংখ্যা ৩ কোটি থেকে ৪ কোটি ১৭ লাখে উন্নীত হয়েছে। স্বল্প ও সীমিত আয়ের জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ১২ লাখ ফেয়ার প্রাইস কার্ড বিতরণ করা হয়েছে।

নানক ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ভূ-উপরিস্থ পানিনির্ভর প্রযুক্তির ব্যবহার শুরু করার মাধ্যমে পানির গুণগত ও পরিমাণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি এ ব্যাপারে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা-গোষ্ঠী ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের ইতিবাচক ভূমিকা কামনা করেন।

এর আগে এলজিআরডি প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

23 March 2012

জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে সরকার : নানক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV