প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

রক্ত পাতলা করার একটি ওষুধ কোবরার বিষের বিরুদ্ধে কার্যকর, জানালেন বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়া, কানাডা, কোস্টারিকা ও যুক্তরাজ্যের একটি বিজ্ঞানী দল দাবি করেছে, হেপারিন নামের ওষুধটি কোবরা সাপের বিষের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে | ছবি: প্রতীকী ছবি
Share

মানুষের শরীরে রক্ত পাতলা করার কাজে ব্যবহৃত কম দামি একটি ওষুধ কোবরার বিষের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, কোস্টারিকা ও যুক্তরাজ্যের একটি বিজ্ঞানী দল এমন দাবি করেছে। ইতিমধ্যে হেপারিন নামের ওষুধটি ইঁদুরের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। পরে মানুষের ওপর এর পরীক্ষা চালানো হবে।

আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় বছরে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। দরিদ্র গ্রামীণ এলাকাগুলোয় এ ধরনের প্রাণহানি বেশি ঘটে। এ ছাড়া সাপের কামড়ের কারণে বছরে চার লাখের বেশি মানুষের নারকোসিস নামের একধরনের সমস্যা দেখা দেয়। এতে যে জায়গায় সাপ কামড় দেয়, সেখানকার চারপাশের টিস্যু বা কলা মরে যায় এবং কালো হয়ে যায়।

ভারত ও আফ্রিকার কিছু অংশে যতগুলো সাপের কামড়ের ঘটনা ঘটে, তার বেশির ভাগই কোবরার কামড়। বিজ্ঞানীরা বলছেন, হেপারিন ওষুধটি কিছু স্পিটিং কোবরার বিষ থেকে নেক্রোসিস হওয়া ঠেকাতে পারে।

যদিও ওষুধটি সব রকমের সাপের বিষের বিরুদ্ধে কার্যকর নয়; তবে বিজ্ঞানীরা বলছেন, এ ওষুধ প্রচলিত অ্যান্টিভেনম থেকে তুলনামূলক সস্তা ও নমনীয়। প্রচলিত অ্যান্টিভেনমগুলোর বেশির ভাগই নির্দিষ্ট একটি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং এগুলো নেক্রোসিস প্রতিরোধ করতে পারে না।

‘বৈশ্বিক লড়াই’
জ্যেষ্ঠ গবেষক এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগ নিলি বলেন, ‘কোবরার কামড়ে নেক্রোসিস–জনিত ভয়ংকর যে আঘাতগুলো হয়ে থাকে, তা ব্যাপকভাবে কমাবে আমাদের এ আবিষ্কার। এ ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে বিষের তীব্রতাও কমে যেতে পারে। আর এতে প্রাণহানির হার কমবে।’

গবেষক ও সিডনি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী টিয়ান ডু একে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

টিয়ান ডু বলেন, ‘হেপারিন সস্তা, সহজলভ্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত একটি জরুরি ওষুধ।’

টিয়ান ডু মনে করেন, মানুষের শরীরে পরীক্ষা চালানোর পর সাফল্য পেলে ওষুধটি দ্রুতই কোবরার কামড়ের চিকিৎসার ক্ষেত্রে সস্তা, নিরাপদ ও কার্যকর ওষুধ হয়ে উঠতে পারে।

লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন সেন্টার ফর স্নেকবাইট রিসার্চ অ্যান্ড ইন্টারভেনশনসের প্রধান নিকোলাস কেসওয়েলও ওই বিজ্ঞানী দলে ছিলেন। তিনি বলেন, ‘সাপের কামড়জনিত সমস্যাটি ক্রান্তীয় অঞ্চলের অবহেলিত প্রাণঘাতী রোগের তালিকাতেই থেকে গেল। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর গ্রামীণ এলাকার মানুষেরাই এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে।’

নিকোলাস কেসওয়েল আরও বলেন, বিদ্যমান অ্যান্টিভেনমগুলো সাপের কামড়ের স্থানের আশপাশে যে যন্ত্রণাদায়ক ফোলা, ফোসকা কিংবা টিস্যু নারকোসিস হয়, তা ঠেকাতে খুব একটা কার্যকর নয়। এতে মানুষের অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এমনকি তা মানুষকে দীর্ঘ মেয়াদে শারীরিকভাবে অক্ষম করে দিতে পারে।

এ ক্ষেত্রে নিজেদের এ আবিষ্কারের ব্যাপারে আশাবাদী কেসওয়েল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

18 July 2024

রক্ত পাতলা করার একটি ওষুধ কোবরার বিষের বিরুদ্ধে কার্যকর, জানালেন বিজ্ঞানীরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV