স্বাস্থ্য সংবাদ

আজ পিরিয়ড সচেতনতা দিবস

Share
Share

আজ (২৮ মে) পিরিয়ড সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে। ২০১৪ সাল থেকে দিবসটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। বিশ্বে প্রায় ২শ ৪০ কোটি নারী ও তরুণী স্বাভাবিক এ প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও, এখনও এ নিয়ে তৈরি হয়নি সচেতনতা।

গবেষণায় দেখা গেছে, বয়ঃসন্ধিকালে পা দেওয়া কিশোরীদের ৪১ শতাংশই প্রথম মাসিকের সময় বিদ্যালয়ে যায় না। বয়ঃসন্ধিকালের আগে ৬৪ শতাংশ কিশোরীই মাসিকের বিষয়ে সচেতন নয়। ৭ ঘণ্টা স্কুলে থাকলেও ৮৬ শতাংশ কিশোরী স্কুলে গিয়ে ক্লাস করার পুরো সময় প্যাড পাল্টায় না।

যদিও ২০১৫ সালের ২৩ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। সেখানে ছাত্রীদের জন্য পৃথক টয়লেটে নিরাপদ পানি, সাবান, ঢাকনাযুক্ত বিন রাখতে বলা হয়। পাশাপাশি স্কুলে স্যানিটারি প্যাড রাখতে বলা হয়। স্কুলপর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাসিক নিয়ে কথা বলার জন্য একজন শিক্ষিকাকে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। গবেষণা অনুযায়ী মাসিকের সময় গড়ে ১০ শতাংশ স্কুলছাত্রী স্যানিটারি প্যাড কিংবা স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহার করে। অন্যরা পুরোনো কাপড় বা অন্যান্য উপকরণ ব্যবহার করে, যা অনেক ক্ষেত্রে নিরাপদ নয়।

উল্লেখ্য, পিরিয়ড বা ঋতুস্রাব। নারীদেহের খুবই স্বাভাবিক এক প্রক্রিয়া। পরিসংখ্যান বলছে, একজন নারীর জীবনে প্রায় সাড়ে তিন হাজার দিন পিরিয়ড থাকে।

জাতিসংঘের সদস্য সংগঠন ‘ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবোরেশন কাউন্সিল’ বলছে, বিশ্বে ২৪০ কোটি নারী ও তরুণী ঋতুবতী। যার মধ্যে ৬৫ কোটি নারী ও তরুনী দক্ষিণ এশিয়ার। বলা হচ্ছে বাংলাদেশে ৯০ ভাগ কিশোরী পিরিয়ড সম্পর্কে প্রথম জানতে পারে, পরিবারের নারী সদস্যদের কাছ থেকে। এছাড়া, বিষয়টিকে এখনও লজ্জা ও গোপনীয় মনে করা হয়।

আইসিডিডিআরবি’র হিসাবে, গ্রামাঞ্চলে প্রতি চার জনে একজন, আর শহরে প্রতি ৫ জনের একজন কিশোরী, পিরিয়ডের সময় স্কুলে যায় না। গবেষণা বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার পানি, স্বাস্থ্য সম্মত ও ঋতুস্রাব বান্ধব শৌচাগার না থাকাই এর মূল কারণ। এছাড়া, দক্ষিণ এশিয়ার তিনভাগের একভাগ কিশোরীও, পিরিয়ডের সময় স্কুল বাদ দেয়।

তবে, পিরিয়ডের ব্যবস্থাপনায় এগিয়ে আছে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশে সচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার ও পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির পরামর্শ দিয়েছেন গবেষকরা।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...