জলবায়ু ও পরিবেশপ্রধান খবরস্বাস্থ্য সংবাদ

সাভার এখন ‘ডিগ্রেডেড এয়ারশেড’, কেন এই ঘোষণা

Share

মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ বা ‘অবক্ষয়িত বায়ু এলাকা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে আগামী মাস থেকে সাভারে দুই ধরনের আধুনিক প্রযুক্তি (টানেল কিলন ও হাইব্রিড হফম্যান কিলন) ছাড়া বাকি সব ইটভাটার কার্যক্রম সীমিত করা হবে।

গতকাল পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ‘বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর ৫ নম্বর বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত জানানো হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ কী, কেন এই ঘোষণা
যখন কোনো এলাকার বাতাসে দূষণকারী উপাদানের ঘনত্ব জাতীয় আদর্শ মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, তখন সেই এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ বা অবক্ষয়িত বায়ু এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের (ক্যামস) তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে ভাসমান ক্ষতিকর বস্তুকণার গড় বার্ষিক ঘনত্ব জাতীয় আদর্শ মানের চেয়ে প্রায় তিন গুণ বেশি। এই মারাত্মক পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য তীব্র ঝুঁকি তৈরি করায় সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণার ফলে শুধু ইটভাটাই নয়, সাভারে এখন থেকে খোলা জায়গায় কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ হয়ে গেল। একই সঙ্গে, বায়ুদূষণ ঘটাতে পারে এমন কোনো নতুন শিল্পের জন্য অবস্থানগত বা পরিবেশগত ছাড়পত্র প্রদানও বন্ধ রাখা হবে এবং দূষণ ঘটায় এমন কার্যক্রমও নিষিদ্ধ থাকবে।ড়ে। শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে আসা বায়ুপ্রবাহ সাভারের দূষিত বাতাসকে ঢাকায় নিয়ে আসে, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা শহরের বায়ুদূষণের ৫৮ শতাংশের জন্যই দায়ী এর আশপাশের ইটভাটাগুলো। এসব ভাটায় জ্বালানি হিসেবে ব্যাপক হারে গাছ কেটে কাঠ পোড়ানো হয়, যা একদিকে যেমন বন উজাড় করছে, তেমনই এর বিষাক্ত ধোঁয়া তীব্র স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দিয়েছিলেন যে, বায়ুদূষণ কমাতে নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। তখন তিনি আরও জানিয়েছিলেন, পরিবেশগত ছাড়পত্রহীন ৩,৪৯১টি ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 August 2025

সাভার এখন ‘ডিগ্রেডেড এয়ারশেড’, কেন এই ঘোষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV