নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

সোসাইটি অব সার্জনস এর সভাপতির দায়িত্ব নিলেন স্বাস্থ্য মহাপরিচালক

Share
দেশের সার্জনদের সবচেয়ে বড় সংগঠন সোসাইটি অব সার্জনস বাংলাদেশের (এসওএসবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম
Share

দেশের সার্জনদের সবচেয়ে বড় সংগঠন সোসাইটি অব সার্জনস বাংলাদেশের (এসওএসবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আগামী দুই বছরের জন্য তিনি এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে দায়িত্ব গ্রহণের বিষয়টি স্বাস্থ্য মহাপরিচালক নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সোসাইটি অব সার্জনস বাংলাদেশের সভাপতির দায়িত্ব নিয়েছি। দশদিন আগেই সার্জনরা আমাকে এই পদের জন্য নির্বাচিত করেন। দোয়া করবেন যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসওএসবির দায়িত্ব বুঝে নেওয়ার পর ডা. এবিএম খুরশীদ আলম ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তার গতিশীল নেতৃত্বে সোসাইটি অব সার্জনস বাংলাদেশের কার্যক্রম আরও বেগবান হবে বলেও বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দায়িত্ব বুঝে নেওয়ার পর ডা. এবিএম খুরশীদ আলম ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান

এর আগে গত ২৬ ডিসেম্বর এসওএসবির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া (শাহীন)।

ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সারদার আবদুন নাঈম, অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শেলি ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।

এছাড়াও সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. এস এম কামরুল আক্তার সানজু। সাংগঠনিক সম্পাদক পদে ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম ও বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. এ জি এম মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. তাওহীদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপ, ডা. সৈয়দ মাসুদ রেজা, ডা. মো. নাজমুল হক মাসুম, ডা. মো. মাহবুবুর রহমান কচি, ডা. শাওন শাহরিয়ার, ডা. মো. রাজিবুল হক, ডা. অরুন কুমার পাল।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...