নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেলেন ডা. ইরিন

Share
Share

ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন। সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল ২০২১- এ তাকে এ পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেস্টিভ্যাল ২০২১। বাংলাদেশ থেকে অসংখ্য তারকা অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বি এম জামাল হোসেন।

দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এবং বাংলাদেশ ও ইউএইর ব্যবসায়ীদের মধ্যে বন্ধন স্থাপনের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে ঢাকা টকিজ লিমিটেড, রিয়েল হিরো এক্সপো এন্ড কমিউনিকেশন, মিরর মিডিয়া ও প্রোডাকশন লিমিটেড এবং এটিএন এমসিএল। এ আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেছেন রিয়েল হিরোস এর সিইও মালা খন্দকার।

এ প্রসঙ্গে ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, এটি আমার জন্য বিশাল একটি প্রাপ্তি যা আমার কর্মস্পৃহা এবং সম্মান বাড়িয়ে দিয়েছে বহুগুণে। যেহেতু বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেক্ষ এই উৎসব এবং সেই সাথে আমার পুরষ্কার প্রাপ্তি, তাই এ পুরষ্কারটি দুই দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে আমাকে গৌরবান্বিত করেছে।

ডা. তাওহীদা রহমান ইরিন একজন ডার্মাটোলজিস্ট, হলিস্টিক ওয়েলনেস অ্যান্ড রিজেনারেটিভ অ্যাস্থেটিক কনসালটেন্ট এবং রিজুভা কসমেসিউটিক্যালসের স্বত্ত্বাধিকারী। তিনি স্বাস্থ্য, স্কিন কেয়ার, লাইফস্টাইল এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত লেখালেখির পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...