Connect with us

নির্বাচিত

দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু

Published

on

সারাদেশে শনিবার (১৯ জুন) সকাল থেকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

এদিন এমবিবিএস ও ডেন্টাল শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

এর আগে শুক্রবার (১৮ জুন) রাতে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, শনিবার সকালে জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডে চীনের উপহারের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। তবে প্রথমে ঢামেকের শিক্ষার্থী ও পরে ধারাবাহিকভাবে নার্সিংয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানিয়েছেন, ঢাকা জেলায় চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হবে সিনোফার্মের টিকা। এ চারটি হাসপাতাল হচ্ছে- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

এসব হাসপাতালে একটি করে টিকাকেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দু’টি করে বুথ থাকবে। তবে বুথ চালু করতে হবে টিকা গ্রহীতার সংখ্যার ওপর নির্ভর করে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ চালু করা যাবে। ২০০-এর বেশি গ্রহীতা হলে দু’টি বুথ চালু করতে হবে।

Advertisement

দ্বিতীয় ডোজ চার সপ্তাহ পর
সিনোফার্মের টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ বা ২৮ দিন। এছাড়া টিকাকেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহে যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পাননি তাদের টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্র থেকে এসএমএস’র মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে এবং এক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার সুযোগ থাকছে না।

Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement