নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

১৫ মে – বিশ্ব পরিবার দিবস

Share
Share

১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস। ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়। রাষ্ট্রসংঘ ১৯৯৪ সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ ঘোষণা করেছিল। ১৯৯৪ সালের ১৫ই মে থেকে প্রথমবারের মত বিশ্ব পরিবার দিবস পালন করা শুরু হয়।

পরিবারের প্রতিটি সদস্যের নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক আর পুরনো স্মৃতি রোমন্থনই এই দিনকে পালন করার মূল উদ্দেশ্য বলে ধরা হয়। এখনকার কোভিড ১৯ মহামারীর মাঝে যা আরও বেশি বাস্তব ও কার্যকর। পৃথিবীর সকল স্থানে এই দিনকে উদযাপনকারী মানুষেরা ভিন্ন ভিন্ন পরিবারের ভিন্ন ভিন্ন প্রজন্মের মাঝে এক চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কাজ করে। তাই বিশ্ব পরিবার দিবস যে শুধু আপনার পরিবারের সাথে মিলবন্ধন গড়ে তোলার ক্ষেত্র তাই নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের সুযোগও বটে।

কোভিড মহামারী আমাদেরকে হয়ত একে অপরের মধ্যে কয়েক ফিট দূরত্ব সৃষ্টি করেছে কিন্তু সামাজিকভাবে আমরা এখন অন্য যে কোন সময়ের তুলনায় বেশি কাছাকাছি। আর সবচেয়ে কাছাকাছি আমাদের পরিবারের সাথে। পরিবারের বন্ধন দিনে দিনে আরও শক্ত হয়ে উঠছে। আর তাই এই দিবসে আপনি পরিবারের প্রতিটি সদস্যকে তাদের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালবাসার কথা জানাতে পারেন। এই যে সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সে বিষয়টি নিয়ে ভাবতে পারেন। সামনের থাকা সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে কীভাবে পরিবারের সবাই একজোট হয়ে কাজ করবেন, সে পরিকল্পনা করতে পারেন। প্রতিটি পরিবারের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানই সামগ্রিকভাবে বিশাল হয়ে উঠতে পারে সামনের দিনগুলোতে। আর বিশ্ব পরিবেশ দিবস পালনের মূল ধারণাও কিন্তু এমনই, নিজের পরিবারের মাধ্যমে সামগ্রিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করা।

দিবসটির ইতিকথা:
জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সালে পরিবার নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও পরিবার সংশ্লিষ্ট সমস্যা কমিয়ে আনতে কিছু নীতি গ্রহণ করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে মে মাসের ১৫ তারিখকে বিশ্ব পরিবার দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৯৪ সাল থেকে এই দিবসটি পালন হয়ে আসছে।

দিবসটির প্রাসঙ্গিকতা:
ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই পরিবারের লোকজনকে ঠিকমতো সময় দেয়া সম্ভব হয় না। সম্ভব হলে আজকের এই দিবসে পরিবারের সঙ্গেই থাকুন। ঘরে কিংবা বাইরে একসঙ্গে খাওয়া-দাওয়া করুন। গল্প করুন। টিভি কিংবা সিনেমা দেখে সময় পার করুন। পরিবার নিয়ে ঘুরে আসুন কোথাও থেকে। কিছু না কিছু উপহার দিন একে অন্যকে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...